,

ভারতে আয়ে শীর্ষে সালমান খান, দ্বিতীয় কোহলি

news-image

স্পোর্টস ডেস্ক : ২০১৮ সালে আয়ের দিক থেকে ভারতে শীর্ষে বলিউড সুপারস্টার সালমান খান। বলিউডের সবচেয়ে বেশি ব্যবসা সফল সিনেমা রয়েছে সালমান খানের দখলে। চলতি বছরে এই সুপারস্টারের আয় ২৫৩.২৩ কোটি রুপি।

সালমান খানের ঠিক পরেই অবস্থান ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলির। আয়ের দিক থেকে ভারতের সেরা ১০০ জনের তালিকায় দুই নম্বরে আছেন কোহলি। ২০১৮ সালে কোহলির আয় ২২৮.০৯ কোটি রুপি।

ফোর্বস ইন্ডিয়ার এই তালিকায় পাঁচ নম্বরে আছেন ভারতের বিশ্বকাপজয়ী সাবেক অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। চলতি বছরে তার আয় ১০১.৭৭ কোটি রুপি।

২০১৩ সালে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরে যাওয়া শচীন টেন্ডুলকারের চলতি বছরে আয় ৮০ কোটি রুপি। ফোর্বস ইন্ডিয়ার ১০০ সেলিব্রিটির তালিকায় ১০০টি সেঞ্চুরি করে অবসরে যাওয়া শচীন আছেন নবম স্থানে।

ফোর্বস ইন্ডিয়ার ১০০ জনের তালিকায় সেরা ১০ যারা আছেন:

১. সালমান খান (আয় ২৫৩.২৫ কোটি রুপি)।

২. বিরাট কোহলি (আয় ২২৮.০৯ কোটি রুপি)।

৩. অক্ষয় কুমার (আয় ১৮৫ কোটি রুপি)।

৪. দিপীকা পাড়ুকোন (আয় ১১২.৮ কোটি রুপি)।

৫. মহেন্দ্র সিং ধোনি (আয় ১০১.৭৭ কোটি রুপি)।

৬. আমির খান (আয় ৯৭.৫ কোটি রুপি)।

৭. অমিতাভ বচ্চন (আয় ৯৬.১৭ কোটি রুপি)।

৮. রণভীর সিং (আয় ৮৪.৬৭ কোটি রুপি)।

৯. শচীন টেন্ডুলকার (আয় ৮০ কোটি রুপি)।

১০. অজয় দেবগন (আয় ৭৪.৫ কোটি রুপি)।

এ জাতীয় আরও খবর

নবীনগরে পুকুরের পানিতে ডুবে শিশুর মর্মান্তিক মৃত্যু

দুর্গাপূজায় নিরাপত্তার ঘাটতিতে কোনো ছাড় নয় : ডিসি ফরিদা

প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগে বড় সুখবর

দাম্পত্য জীবনে সুখের ‘রেসিপি’ জানালেন শুভ

চাপ দিয়ে লংমার্চ থামানো যাবে না, চাবিকাঠি ইমরান খানের হাতে: পিটিআই

বাড়ল জেট ফুয়েলের দাম, কার্যকর মধ্যরাত থেকেই

বাংলাদেশ-ইইউ এফটিএ দ্রুত বাস্তবায়নে জার্মান রাষ্ট্রদূতের গুরুত্বারোপ

পুতিনকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন ইরান প্রেসিডেন্ট, ফোনালাপে আর কী কথা হলো?

আবরার হত্যা পুরো জাতিকে স্তব্ধ করার চেষ্টা ছিল: রিজভী

ইয়েমেনে জীবনের তাগিদে ভিটেমাটি ছেড়ে পালাচ্ছে মানুষ

যুদ্ধ থামাতে ইরানকে নতুন শর্ত যুক্তরাষ্ট্রের

ক্যান্সার চিকিৎসায় দেশে আসছে ১৭ রেডিওথেরাপি মেশিন : স্বাস্থ্যমন্ত্রী