,

ভক্তদের চমকে দিচ্ছেন এ কোন আনুশকা? (ভিডিও)

news-image

অনলাইন ডেস্ক : সিনেমার পর্দায় তাকে নানা ধরনের চরিত্রে দেখা গেলেও বাস্তব জীবনে আনুশকা শর্মার হাসি-মজা-দুষ্টুমিতে ভরপুর এক জীবন্ত চরিত্র। ফ্যানদের সঙ্গে মজা করার সুযোগ পেলে, সেই সুযোগ হারান না তিনি। সম্প্রতি সে রকমই এক মজার মুহূর্ত আনুশকা ভাগ করে নিলেন তার ফ্যানদের সঙ্গে।

গত ২০ নভেম্বর সিঙ্গাপুরের মাদাম তুসোর ওয়াক্স মিউজিয়ামের নতুন সদস্য হিসেবে জায়গা করে নিয়েছিল বিরাট-পত্নীর মোমের মূর্তি। সিঙ্গাপুরের মাদাম তুসোর জাদুঘরে রূপোলি পোশাকে মোহময়ী আনুশকাকে দেখা যাচ্ছে স্মার্টফোন হাতে সেলফি তুলতে।

মূর্তিটির বিশেষত্ব হল, এই মূর্তির কাছে গেলে মিলবে সম্ভাষণ এবং মূর্তির হাতে ধরা ফোনটি থেকে দর্শনার্থীরা নিজস্বীও তুলতে পারবেন। নিজের মূর্তির উদ্বোধনে গিয়ে তার সঙ্গে সেলফিও তুলতে দেখা গিয়েছিল আনুশকাকে।

সম্প্রতি মাদাম তুসো জাদুঘরের তরফে প্রকাশিত একটি ভিডিওতে ঐ মূর্তির মতোই সেজে নিজের ফ্যানদের চমকে দিতে দেখা যাচ্ছে আনুশকাকে। ভিডিওতে দেখা যাচ্ছে, যখনই আনুশকাকে কেউ আনুশকা ‘মূর্তি’ ভেবে ছবি তোলার জন্য কাছে আসছে, তখনই আচমকা শব্দ করে, কথা বলে বা নড়াচড়া করে সেই ফ্যানদের চমকে দিচ্ছেন আনুশকা। পোস্ট করার সঙ্গে সঙ্গে ভাইরাল হয়েছে তা। খবর আনন্দবাজার

https://www.facebook.com/MadameTussaudsSingapore/videos/392131914902979/?t=0

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর