,

ওবায়দুল কাদেরের জন্য ভোট চাইলেন তার স্ত্রী

news-image

নোয়াখালী প্রতিনিধি: একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নোয়াখালীর কবিরহাটে নারীদের নিয়ে উঠান বৈঠক করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের স্ত্রী ইসরাতুন্নেছা কাদের।

মঙ্গলবার বিকেলে উপজেলার ধানসিঁড়ি ইউনিয়নের জগদানন্দ সাঁকুর গোড়া নামক স্থানে এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।

এসময় নোয়াখালী-৫ (কোম্পানীগঞ্জ-কবিরহাট) আসনে ওবায়দুল কাদেরের জন্য ভোট চান জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও নোয়াখালী-৪ আসনের এমপি একরামুল করিম চৌধুরী।

উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে ইসরাতুন্নেছা কাদের সরকারের বিভিন্ন উন্নয়ন মূলক কাজের কথা তুলে ধরেন এবং আগামী নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিয়ে দেশের চলমান উন্নয়নের ধারা অব্যাহত রাখার আহ্বান জানান তিনি।

ধানসিড়ি ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি আব্দুল মান্নান মুনাফ চেয়ারম্যানের সভাপতিত্বে ও ফারুক মেম্বারের সঞ্চলনায় উঠান বৈঠকে আরো উপস্থিত ছিলেন, কবিরহাট উপজেলা চেয়ারম্যান কামরুন নাহার শিউলী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল আমিন রুমি, সাধারণ সম্পাদক পৌর মেয়র জহিরুল হক রায়হান, জেলা পরিষদ সদস্য সাবেক মেয়র আলাবক্স তাহের টিটু, জেলা আওয়ামী লীগ সদস্য রেজাউল হক শাহিন, উপজেলা আওয়ামী লীগ কোষাধ্যক্ষ কামাল কোম্পানী, ওবায়দুল কাদেরের ব্যাক্তিগত সহকারী দলিলুর রহমান দুলাল, পিযুষ কান্তি, উপজেলা যুবলীগ সভাপতি আবু জাফর আবির, এমপি পুত্র সাবাব চৌধুরী, উপজেলা ছাত্রলীগ সভাপতি জহিরুল ইসলাম রিয়াদ, সাধারণ সম্পাদক আব্দুল জলিলসহ স্থানীয় আওয়ামী, যুবলীগ ও ছাত্রলীগের নেত্রীবৃন্দ।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর