,

বাবার ইচ্ছা পূরণ করতে হেলিকপ্টারে চড়ে বিয়ে!

news-image

মাদারীপুর প্রতিনিধি : বাবার ইচ্ছা পূরণ করতে মাদারীপুরের শিবচরে হেলিকপ্টারে চড়ে বিয়ে করে বৌ নিয়ে গেলেন বর এ্যাড. মো. উজ্জল মিয়া। এই বিয়েকে কেন্দ্র করে বিয়ে বাড়িসহ আশপাশের গ্রামজুড়ে ছিল উৎসবমুখর পরিবেশ। ছিল বাদ্যের ঝংকার, ছিল হরেক রকম খাবারের আয়োজন।

সরেজমিন জানা যায়, উপজেলার কাদিরপুর ইউনিয়নের ডিগ্রিরচর গ্রামের প্রবাসী দেলোয়ার হোসেন চোকদারের একমাত্র মেয়ে সুমাইয়া আক্তার লিজার সাথে শরিয়তপুরের নড়িয়া উপজেলার বিলদেওয়ানিয়া গ্রামের ব্যবসায়ী মজিবুর রহমান মোল্লার একমাত্র ছেলে এ্যাড. মো. উজ্জল মিয়ার সাথে গত ২২ জুন বিয়ের কাবিন হয়।

বর উজ্জল পরিবারসহ ঢাকার লালবাগে বসবাস করেন। তবে বরের মামা বাড়ি কনের বাড়ির পার্শ্ববর্তী হওয়ায় এই এলাকায় ছেলের যাতায়াত ছিল। ছেলের বাবার আগে থেকেই ইচ্ছে ছিল তার একমাত্র ছেলেকে হেলিকপ্টারে চড়ে শ্বশুর বাড়ি পাঠাবে ও ছেলের বউকে একইভাবে নিজের বাড়ি আনবে। সেই মোতাবেক বাবার ইচ্ছা পূরণে বর উজ্জল বুধবার দুপুরে প্রায় দু’শ বরযাত্রীসহ কনেকে নিতে শিবচর আসে।

বরযাত্রীরা তিনটি বাসে চড়ে কনে বাড়ি আসলেও বর আসে হেলিকপ্টারে চড়ে। প্রত্যন্ত গ্রামে হেলিকপ্টারে বর আসাকে কেন্দ্র করে সকাল থেকেই ছিল উৎসবমুখর পরিবেশ। একাধিক গেটে ছিল বর-কনের ছবি সংবলিত ব্যানার। বরযাত্রী ও গ্রামাবাসীদের আপ্যায়নেও ছিল ভিন্নতর সংযোজন। তবে এতসব আয়োজনেও কনের বাবা ছিল প্রবাসে। প্রবাসে থেকেও এই কন্যার বাবা আয়োজনে কোনো কমতি রাখেনি। যা প্রশংসা কুড়িয়েছে আগত সকলের। ব্যতিক্রমধর্মী এই আয়োজন সামাল দিতে উপস্থিত ছিলেন স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিএম জাহাঙ্গীর হোসেন ও থানা পুলিশের টিম।

বর উজ্জল মিয়া বলেন, বাবার ইচ্ছা পূরণ করতেই বাংলা ইন্টারন্যাশনাল এয়ারলাইন্সের হেলিকপ্টারটি ভাড়া আনা হয়। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রওনা দিয়ে এসে নববধূকে নিয়ে আবার সেখানেই ফিরে এসেছি।কাদিরপুর ইউপি চেয়ারম্যান বিএম জাহাঙ্গীর হোসেন বলেন, হেলিকপ্টারে চড়ে এই বিয়েকে কেন্দ্র করে আমাদের গ্রামে সকাল থেকেই উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। বর নির্বিঘ্নে এসে বিয়ে করে নববধূকে নিয়ে নির্বিঘ্নে ফিরে গেছে। বিডি-প্রতিদিন

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর