,

ধানের শীষ প্রতীক নিয়ে লড়বে ১১ নিবন্ধিত রাজনৈতিক দল

news-image

নিউজ ডেস্ক : একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীক নিয়ে লড়বে ১১টি নিবন্ধিত রাজনৈতিক দল। বুধবার বিকালে নির্বাচন কমিশনকে চিঠি দিয়ে বিষয়টি নিশ্চিত করেছে বিএনপি।

বিএনপির যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলালের নেতৃত্বে আজ দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত ওই চিঠি ইসিতে পৌঁছে দেওয়া হয়।

চিঠিতে ইসিকে উদ্দেশ্য করে লেখা হয়, গত ১১ নভেম্বর দেওয়া চিঠিতে মোট ৮টি দল ধানের শীষ প্রতীকে নির্বাচন করবে বলে আপনাদের জানানো হয়েছিল। তবে ইতিমধ্যে আরও তিনটি দল এই ৮ দলের সঙ্গে যৌথভাবে ধানের শীষ প্রতীকে নির্বাচন করবে বলে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নিয়েছে, বিষয়টি আপনাদের (ইসি) অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করা হলো।

চিঠিতে দলীয় নিবন্ধন নম্বরসহ এই ১১টি দলের তালিকা উল্লেখ করা হয়। তালিকায় বিএনপির পরে গণফোরাম, জেএসডি, বাংলাদেশ কৃষক শ্রমিক জনতা লীগ, লিবারেল ডেমোক্রেটিক পার্টি-এলডিপি, বাংলাদেশ জাতীয় পার্টি- বিজেপি, খেলাফত মজলিস, জাতীয় গণতান্ত্রিক পার্টি, জাগপা, বাংলাদেশ কল্যাণ পার্টি, বাংলাদেশ মুসলিম লীগ ও জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ-এর নাম উল্লেখ করা হয়। বিডি-প্রতিদিন

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর