,

বিয়ে নিয়ে মুখ খুললেন প্রিয়াঙ্কা

news-image

বিনোদন ডেস্ক : রাজস্থানের যোধপুরের উমেদ ভবন প্যালেসে ১ ডিসেম্বর খ্রিষ্টান রীতিতে ও ২ ডিসেম্বর হিন্দুমতে রাজকীয় বিয়ে করেছেন বলিউড ও হলিউড তারকা প্রিয়াঙ্কা চোপড়া আর মার্কিন পপ তারকা নিক জোনাস। এরপর দিল্লিতে তাজ প্যালেস হোটেলে গতকাল মঙ্গলবার সন্ধ্যায় হয়ে গেল তাঁদের প্রথম রিসেপশন অনুষ্ঠান। এই নব দম্পতিকে শুভেচ্ছা জানাতে সেখানে এসেছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। নবদম্পতিকে উপহার হিসেবে দিয়েছেন দুটি লাল গোলাপ। তিনি নবদম্পতির সঙ্গে কিছু সময় কাটিয়েছেন। প্রিয়াঙ্কা চোপড়ার মা মধু চোপড়া এবং নিক জোনাসের বাবা পল কেভিন জোনাস আর মা ডেনিস মিলার জোনাসের সঙ্গেও তিনি শুভেচ্ছা বিনিময় করেন।

এরপর রিসেপশন অনুষ্ঠান হবে মুম্বাইয়ে। কিন্তু বিয়ের পর প্রিয়াঙ্কা চোপড়ার কাছ থেকে কিছু শোনার জন্য অপেক্ষা করেছিল ভারতের সংবাদমাধ্যমগুলো। জানা গেছে, বিয়ের পর সংবাদমাধ্যমের কাছে প্রথম মুখ খুলেছেন প্রিয়াঙ্কা চোপড়া ও নিক জোনাস।

দিল্লিতে সংবাদ সংস্থা আইএএনএসকে বিয়ে নিয়ে প্রিয়াঙ্কা চোপড়া বলেন, ‘সুখের যদি ১ থেকে ১০ মানের কোনো স্কেল হয়, তাহলে আমি এখন আছি বারোতে!’ আর নিক জোনাস বলেন, ‘আমি ভারতীয় বিয়ের একজন ফ্যান!’ বিয়ের নানা উৎসব নিয়ে প্রিয়াঙ্কা বললেন, ‘সবকিছুই ছিল খুব আনন্দের। এখানে ক্লান্তির কোনো জায়গা নেই। প্রতিটি মুহূর্ত আমরা উপভোগ করেছি।’

এদিকে প্রিয়াঙ্কা চোপড়া ও নিক জোনাসের বিয়ের ছবি প্রথম প্রকাশ করেছে পিপল ম্যাগাজিন।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর