,

‘খাশোগি হত্যা ৩০ মিনিটেই স্বীকার করে নেবেন সৌদি যুবরাজ’

news-image
অনলাইন ডেস্ক : সৌদি যুবরাজ মুহাম্মদ বিন সালমানের নির্দেশ ছাড়া সাংবাদিক জামাল খাশোগিকে হত্যা করা হয়নি বলে মতামত ব্যক্ত করেছেন যুক্তরাষ্ট্রের শীর্ষ সিনেটররা।
তাদের মতে, জামাল খাশোগি হত্যায় সৌদি যুবরাজ সম্পৃক্ত নন, এর সম্ভাবনা ‘জিরো চান্স’। খবর আল-জাজিরার।
মঙ্গলবার যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সির (সিআইএ) পরিচালক গিনা হাসপেলের সঙ্গে এক রুদ্ধদ্বার বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তারা।
ডেমোক্র্যাট দলের শীর্ষ নেতা সিনেটর বব মেন্ডেজ বলেন, “আমি এ বিষয়ে আগে যে মতামত দিয়েছিলাম তা আরও ঘনীভূত হচ্ছে। খাশোগি হত্যায় সৌদি যুবরাজের সম্পৃক্ত না থাকার কোনো সুযোগ নেই।”
এর আগে খাশোগি হত্যার প্রতিবাদে ইয়েমেন যুদ্ধে সৌদি আরবকে সব ধরনের সহযোগিতা বন্ধের জন্য আহ্বান জানিয়েছিলেন মার্কিন এই সিনেটর।
রিপাবলিকান সিনেটর লিন্ডসে গ্রাহাম সাংবাদিকদের বলেন, “এই হত্যার নির্দেশনা সৌদি যুবরাজ মুহাম্মদ বিন সালমানের কাছ থেকে আসেনি মনে করলে, আপনাকে ইচ্ছাকৃতভাবে অন্ধ হয়ে থাকতে হবে। এই নির্দেশনা তার কাছ থেকেই এসেছে, এতে কোনো সন্দেহ নেই।”
তিনি আরও বলেন, “এখন মনে হচ্ছে এই হত্যায় সৌদি যুবরাজের জড়িত থাকার বিষয়ে তথ্যপ্রমাণ উদঘাটন করতে চায় না ট্রাম্প প্রশাসন।”
তার সঙ্গে সুর মেলান আরেক রিপাবলিকান সিনেটর বব করকার। তিনি বলেন, “সৌদি যুবরাজের নির্দেশ ছাড়া এই হত্যাকাণ্ড হতে পারে না।”
তিনি আরও বলেন, “মুহাম্মদ বিন সালমানকে বিচারের মুখোমুখি ও জিজ্ঞাসাবাদ করা হলে মাত্র ৩০ মিনিটেই তিনি এতে জড়িত থাকার কথা স্বীকার করবেন।”
উল্লেখ্য, গত ২ অক্টোবর তুরস্কের ইস্তাম্বুলে সৌদি কনসুলেটে প্রবেশের পর নিখোঁজ হন সাংবাদিক জামাল খাশোগি। পরে আন্তর্জাতিক চাপের মুখে তাকে হত্যার বিষয়টি স্বীকার করে সৌদি কর্তৃপক্ষ। তবে সৌদি আরবের দাবি, এর সঙ্গে যুবরাজ সালমানের কোনো সম্পৃক্ততা নেই।

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর