,

এতো বড় ডিম!

news-image

অনলাইন ডেস্ক : ডিম পাড়ার বিশ্বরেকর্ড করল ভারতের এক পোলট্রি ফার্মের মুরগি। অবশ্য তা সংখ্যার দিক থেকে নয়, আকারে। আকারে এটি ছিল বিশাল।

এত বড় ডিম দেখে প্রথমে বিস্মিত হয়েছিলেন ফার্মের মালিক সুজাতা দাস নিজেই।

তিনি ভেবে বসেছিলেন-তার ফার্মে হয়তো কোনো উটপাখির আগমন ঘটেছে। এটি সেই উটপাখির ডিম!

কিন্তু না-কিছুক্ষণ পরেই সম্বিত ফিরে পান সেই নারী, এখানে উটপাখি আসবে কোথা থেকে!

ভারতীয় সংবাদমাধ্যমকে তিনি বলেন, ভাবতেই পারছি না আমার মুরগি এটি পেড়েছে!

ডিমটির দৈর্ঘ্য প্রায় ৫ ইঞ্চি জানান তিনি।

জি নিউজ জানিয়েছে, মুরগির সাধারণ আকারের তিনটি ডিমের সমান সুজাতার এই বড় ডিমটি। ওজনের বেলায়ও তিনটি সাধারণ ডিমের সমান।

মুরগির এত বড় ডিম পাড়ার ঘটনাটি ঘটেছে ভারতের পশ্চিমবঙ্গের দক্ষিণ ২৪ পরগনা জেলার কাকদ্বীপ থানার নয়াপাড়া এলাকায়।

গতকাল শনিবার সকালে সুজাতা দাস নামে এক স্থানীয় পোলট্রি ফার্মে মুরগির ডিম সংগ্রহ করতে যান।

তখন তিনি দেখেন-চারটি মুরগির ডিমের সঙ্গে একটি বিশালাকৃতির ডিম পড়ে রয়েছে।

বিশালাকৃতির মুরগির ডিম কেন্দ্র করে ইতিমধ্যে চাঞ্চল্য ছড়িয়েছে। এটি দেখার জন্য এলাকাবাসী ভিড় জমাচ্ছেন সুজাতার বাড়িতে।

এত বড় আকারের ডিম এর আগে কখনও কোনো মুরগি পেড়েছে কিনা তা জানা নেই এলাকাবাসীর।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর