,

যে মুখোশে মিশে আছে ৯০০০ বছরের প্রাচীন ইতিহাস!

news-image

অনলাইন ডেস্ক : মাঠের প্রান্তে পড়ে রয়েছে পাথরের মুখোশ। পাথরের গায়ে ছিদ্র করে বানানো চোখ। তার নীচে সুচারু ভাবে ফুটিয়ে তোলা নাক, ঠোঁট। অনেকের এটা দেখে ১৯৭০ সালের বিখ্যাত হলিউড ছবি ‘ফ্রাইডে দ্য থার্টিন্থ’র সেই ভূতুড়ে মুখোশের কথা মনে পড়ে যাবে। কিন্তু এই মুখোশ কোন নিছক হলিউডি চমকের প্রতীক নয়। কারণ এই মুখোশের সঙ্গে মিশে রয়েছে ৯ হাজার বছরের ইতিহাস।

জানা যাচ্ছে, ফিলিস্তিনের শহর হেব্রনের এক কৃষিজমিতে পাওয়া গেছে ওই রহস্যময় মুখোশ। ওই জমি দিয়ে হাঁটার সময় আচমকাই সেটা খুঁজে পান এক ব্যক্তি। তিনি সেই মুখোশটি তুলে দেন আইএএ’র (ইসরায়েল অ্যান্টিকুইটি অথরিটি) হাতে।

সংস্থার প্রত্নতত্ত্ববিদ রনিত লুপু জানিয়েছেন, পথে চলার সময়ে আচমকাই ওই ব্যক্তি মুখোশটি দেখতে পান। এমনিতে ওই এলাকার জমিতে বহু পুরাতাত্ত্বিক নিদর্শনের দেখা মেলে। তাই চাষের সময়ে অনেক সময়ই পাথুরে বস্তুর সন্ধান মেলে। এই মুখোশও সেভাবেই উঠে এসেছিল মাটির উপরে। আইএএ’র অনুমান, ওই জমিতে বহু নিদর্শন খুঁজে পাওয়া যেতে পারে।

প্রায় ৯ হাজার বছর আগে তৈরি হওয়া মুখোশটিকে দেখে মুগ্ধ রনিত। তিনি জানিয়েছেন, পাথরের মুখোশটিতে গালের নরম ডৌল যেভাবে ফুটেছে তা দেখে তিনি অত্যন্ত মুগ্ধ। গত ২৯ নভেম্বর ইসরায়েল প্রিহিস্টোরিক সোসাইটির বার্ষিক সম্মেলনে তিনি প্রথম মুখোশটি জনসমক্ষে আনেন। ছোট্ট একটি মুখোশের গায়ে লেগে থাকা দীর্ঘ ৯ হাজার বছর আগের স্পর্শ দেখে হতবাক হয়ে যায় উপস্থিত সকলে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর