,

আসছে ফাইভ-জি স্মার্টফোন, যেসব সুবিধা পাওয়া যাবে

news-image

প্রযুক্তি ডেস্ক : সোমবার স্যামসাং ও ভেরাইজন (ভিজেড) যৌথভাবে ফাইভ-জি স্মার্টফোন বাজারে আনার ঘোষণা দিয়েছে। আগামী বছরের প্রথমভাগে এই প্রযুক্তির স্মার্টফোন বাজারে আনবে তারা। যদিও প্রতিষ্ঠান দুটি এখনও জানায়নি ঠিক কোন স্মার্টফোনটি ফাইভ-জি প্রযুক্তির হবে।

তবে সাধারণত বসন্তে গ্যালাক্সি-এস সিরিজের নতুন স্মার্টফোন আনার ঘোষণা দেয় স্যামসাং। এ কারণে প্রযুক্তি বিশ্লেষকরা মনে করছেন, সর্বশেষ গ্যালাক্সি-এস সিরিজের স্মার্টফোনটিই হয়তো ফাইভ-জি প্রযুক্তির হবে।

স্যামসাংয়ের নাম না জানানো এই ফোনটিই হয়তো প্রথম ফাইভ-জি প্রযুক্তির স্মার্টফোন হবে না। কারণ এই প্রযুক্তি নিয়ে অন্যান্য প্রতিষ্ঠানের পরিকল্পনা এখনও জানা যায়নি। তবে স্যামসাং ও ভেরাইজন বলছে, তাদের স্মার্টফোনটি হতে যাচ্ছে এই প্রযুক্তির প্রথম ফোনগুলোর একটি।

বিশ্বে স্মার্টফোন প্রস্তুতকারী সবচেয়ে বড় প্রতিষ্ঠান হলো স্যামসাং এবং তাদের ফাইভ-জি স্মার্টফোন তৈরির সিদ্ধান্ত মানে অন্য প্রতিষ্ঠানগুলোও পিছিয়ে থাকতে পারবে না। প্রতিযোগিতায় টিকে থাকতে হলে অন্য প্রতিষ্ঠানগুলোকেও ফাইভ-জি প্রযুক্তির স্মার্টফোন তৈরি করতেই হবে।

এরপরও নেটওয়ার্ক প্রাপ্তি সমস্যার সমাধান হচ্ছে না। কারণ, ভেরাইজনের ফাইভ-জি নেটওয়ার্ক বর্তমানে অল্প কিছু জায়গায় আছে। এছাড়া অন্য যেসব প্রতিষ্ঠানের ফাইভ-জি নেটওয়ার্ক রয়েছে তারাও খুব বেশি শহরে সেবা দিচ্ছে না। ২০১৯ এবং ২০২০ সালে হয়তো এ ধরনের নেটওয়ার্ক বিস্তৃতি লাভ করবে।

এখন ফাইভ-জি খুব বেশি বিক্রি না হলেও ভবিষ্যতে এটা বেশ জনপ্রিয় হবে। ফোর-জি’র চেয়ে ফাইভ-জি’র গতি অনেক বেশি। গতির পরিমাণ কতটুকু বেশি তা নিয়ে বিতর্ক রয়েছে। তবে গবেষণাগারে পরীক্ষা-নিরীক্ষা থেকে দেখা গেছে, ফোর-জি’র চেয়ে ফাইভ-জি’র গতি সর্বোচ্চ ১০০ গুণ পর্যন্ত হতে পারে। লাখ লাখ মানুষ এই নেটওয়ার্ক ব্যবহার করলে গতি কিছুটা কমবে। তারপরও বাস্তব জীবনে ফোর-জি’র চেয়ে ১০ গুণ বেশি গতি পাবেন ফাইভ-জি গ্রাহকরা।

ফাইভ-জি’র আল্ট্রা-লো লেটেন্সি প্রযুক্তি খুব কার্যকরী ভূমিকা পালন করবে। বর্তমানে প্রচলিত নেটওয়ার্কের সাহায্যে যোগাযোগ স্থাপন করতে এক সেকেন্ডের কয়েক ভাগের এক ভাগ লেগে যায়। যদিও এই সময়ের পরিমাণ খুবই কম তারপরও ফাইভ-জিতে কোনও সময়ই লাগবে না।

স্মার্টফোন ব্যবহারকারীদের জন্য ফাইভ-জি দারুণ একটি প্রযুক্তি। তবে এর কার্যকারিতা ব্রডব্যান্ড গ্রাহক ও ব্যবসায়ীদের ক্ষেত্রে অনেক ফলপ্রসূ হবে।

ভেরাইজন ইতোমধ্যে ফাইভ-জি হোম ইন্টারনেট সেবা দেয়া শুরু করেছে। ক্যাবল ইন্টারনেটের পরিবর্তে এই সেবা চালু করেছে তারা যেখানে বিনামূল্যে ইউটিউব টিভি সেবা দেয়া হচ্ছে। ইতোমধ্যে ব্রডব্যান্ডের প্রতিদ্বন্দ্বী হতে শুরু করেছে এ ধরনের সেবাদানকারী প্রতিষ্ঠানগুলো।

ফাইভ-জি’র লো লেটেন্সি প্রযুক্তি চালকবিহীন গাড়ির জন্যও খুব সহায়ক হবে। জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে সিদ্ধান্ত নিতে সহায়ক ভূমিকা পালন করবে এই প্রযুক্তি। এছাড়া চিকিৎসাক্ষেত্রে বিশেষ করে টেলিমেডিসিন এবং রোবোটিক সার্জারির ক্ষেত্রে বৈপ্লবিক পরিবর্তন নিয়ে আসবে ফাইভ-জি।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর