,

বিমানবন্দরে নিরাপত্তার দায়িত্ব সামলাতে আসছে রোবট কুকুর

news-image

অনলাইন ডেস্ক : বিমানবন্দরে ঢুকে দেখা যায় জার্মান শেফার্ড বা ল্যাব্রাডর বা বেলজিয়ান ম্যালিনয় লাগেজ ব্যাগটি শুঁকে চলে যাচ্ছে। সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স (সিআইএসএফ)-কে এভাবেই নিরাপত্তার কাজে সাহায্য করে থাকে এইসব কুকুর।

তবে আগামিতে সেই দৃশ্যে ইতি পড়তে চলেছে। নিরাপত্তার কাজে সিআইএসএফকে সাহায্য করতে রক্ত-মাংসের কুকুরের বদলে আসছে ফ্যাক্টরিতে তৈরি রোবট কুকুর।

যুক্তরাষ্ট্র, ইংল্যান্ড, কানাডা, জাপান, কোরিয়ার মতো দেশগুলোতে নিরাপত্তার জন্য এ ধরনের রোবট কুকুর ব্যবহার করা হয়। এবার সেই পথে হাঁটার কথা ভাবছে ভারতের বিমানবন্দরের নিরাপত্তার দায়িত্বে থাকা সিআইএসএফ।

গত সপ্তাহে কানাডার মন্ট্রিয়লে অনুষ্ঠিত হয়েছিল গ্লোবাল অ্যাভিয়েশন সিকিউরিটি সিম্পোজিয়াম ২০১৮। ইন্টারন্যাশনাল সিভিল অ্যাভিয়েশন অর্গানাইজেশন (আইসিএও) এই সম্মেলনের আয়োজন করে থাকে। সম্মেলনে উপস্থিত ছিলেন সিআইএসএফের ডিজি রাজেশ রঞ্জন ও অতিরিক্ত ডিজি এম এ গণপতি।

বিমানবন্দরের নিরাপত্তার ব্যাপারে ইউরোপীয় ইউনিয়ন ও আইসিএও-র অন্যান্য সদস্যদের সঙ্গে ফলপ্রসূ আলোচনা করেছেন সিআইএসএফের এই দুই শীর্ষ কর্মকর্তা। সিআইএসএফের একজন কর্মকর্তা বলেছেন, যুক্তরাষ্ট্রের ট্রান্সপোর্ট সিকিউরিটি অ্যাডমিনিস্ট্রেশন (টিএসএ)-এর সঙ্গে আমাদের চুক্তি ছিল। নিরাপত্তায় আরো প্রযুক্তিগত সহায়তার পথে হাঁটতে এবার আমরা ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে চুক্তি করব।

রোবট কুকুরের নিয়োগ ছাড়াও সিটি স্ক্যান নির্ভর হাত ও কেবিন লাগেজের পরীক্ষা, বিস্ফোরক শনাক্তকরণ ও কৃত্রিম বুদ্ধিমত্তার প্রয়োগের ব্যাপারেও বিস্তারিত আলোচনা হয়েছে ওই সভায়।

বিমানে সোনা পাচার, মাদক পাচার ও বিস্ফোরণ ঘটানোর প্রবণতা সারা বিশ্ব জুড়েই ক্রমবর্ধমান। ভারতেও বিভিন্ন বিমানবন্দর দিয়ে মাদক ও সোনা পাচারের চেষ্টার খবর প্রায়ই সামনে আসে।

সে কারণে বিমানবন্দর ব্যবহার করে এ ধরনের অপরাধ রুখতে শুধু মানব দক্ষতার ওপর নির্ভর করে থাকতে চায় না সিআইএসএফ। পাশাপাশি পুরোদস্তুর প্রযুক্তি ব্যবহার করার পথেও হাঁটতে চায় তারা।

নিরাপত্তা ব্যবস্থাকে প্রযুক্তি নির্ভর করতে ইতোমধ্যেই দেশের কিছু বিমানবন্দরে বায়োমেট্রিক স্ক্যানার সিস্টেম চালু করেছে সিআইএসএফ। সে জন্যই রোবট কুকুরের ব্যবহারও খুব শিগগিরই শুরু করতে চায় তারা।

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর