,

নিপুণ-রুমাকে রিমান্ডে নয়, জেলগেটে জিজ্ঞাসাবাদ

news-image

আদালত প্রতিবেদক : বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য নিপুণ রায় চৌধুরী ও ছাত্রদলের কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদিকা আরিফা সুলতানা রুমাকে জিজ্ঞাসাবাদ করতে রিমান্ডে না দিয়ে জেলগেটে জিজ্ঞসাবাদ করতে বলা হয়েছে।

মঙ্গলবার ঢাকা মহানগর হাকিম মো. তোফাজ্জল হোসেন রিমান্ডের আবেদন নামঞ্জুর করে ওই আদেশ দেন। একইসঙ্গে তাদের জামিন আবেদন নাকচ করে কারাগারে পাঠানো হয়।

রাজধানীর নয়াপল্টনে নাশকতার অভিযোগে দায়ের হওয়া তিন মামলার একটিতে তদন্ত কর্মকর্তা গোয়েন্দা (ডিবি) পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম আসামিদের হেফাজতে (রিমান্ড) নিয়ে সাত দিন জিজ্ঞাসাবাদের অনুমতি চেয়ে আবেদন করেন।

শুনানি শেষে বিচারক পুলিশের হেফাজতে না দিয়ে আগামী ১০ কার্যদিবসের মধ্যে যেকোনো একদিন তাদের জেলগেটে জিজ্ঞাসাবাদের অনুমতি দেন।

শুনানির আগে নিপুণ ও রুমাকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী ও সানাউল্লাহ মিয়া তাদের রিমান্ড বাতিল করে জামিন চেয়ে করা আবেদনের ওপর শুনানি করেন।

ওই সময় বিএনপিপন্থী শতাধিক আইনজীবী ছাড়াও নিপুণ রায়ের শ্বশুর বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় এজলাসে উপস্থিত ছিলেন।

গত ১৫ নভেম্বর সন্ধ্যার পর পল্টনের নাইটিঙ্গেল মোড় থেকে নিপুণ রায়কে গ্রেপ্তার করা হয়। এর আগের দিন ১৪ নভেম্বর নয়াপল্টনে বিএনপি কার্যালয়ের সামনে পুলিশ ও বিএনপির নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ হয়। এতে অন্তত ২০ পুলিশ এবং বিএনপির অর্ধ শতাধিক নেতাকর্মী আহত হন। ওই ঘটনায় পল্টন থানায় পৃথক তিনটি মামলা করে পুলিশ।

গত ১৬ নভেম্বর পল্টন থানার নাশকতার অন্য একটি মামলায় দুইজনকে পাঁচ দিন করে রিমান্ডে দেন। ওই রিমান্ড শেষে গত ২২ নভেম্বর থেকে তারা কারাগারে ছিলেন। গতকাল ফের এ মামলায় বিমান্ড চাওয়া হয়।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর