মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

চবিতে খালেদা জিয়া হলের নাম ফলক ভেঙ্গে দিল ছাত্রলীগ

news-image

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিনিধি : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ছাত্রীদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া আবাসিক হলের নাম ফলক ভেঙ্গে দিয়েছে ছাত্রলীগের নেতা কর্মীরা। এ সময় ছাত্রলীগ ‘বীর প্রতীক তারামন বিবি’র নামে হলটির নামকরণ করার দাবি জানান বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে। মঙ্গলবার বিকাল তিনটায় হল সড়কে খালেদার জিয়ার হলের নাম ফলক নির্দেশিকা মুছে দেয় এবং হলের সম্মুখে স্টিলের দেয়া নাম ফলক ভেঙ্গে ফেলে তারা।

বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের অভিযোগ, আদালত কর্তৃক এতিমদের অর্থ আত্মসাৎকারী দণ্ডপ্রাপ্ত আসামি ও জঙ্গি মাতা এবং যার মদদে একুশ আগস্ট গ্রেনেড হামলা সংগঠিত হয়েছিল এমন ব্যক্তির নামে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মত বিদ্যাপিঠে কোন স্থাপনা থাকতে পারে না। এটা বাঙালি জাতি হিসেবে আমাদের জন্য লজ্জাজনক। তাই ছাত্রলীগের পক্ষ থেকে বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষের কাছে এই স্থাপনার নাম পরিবর্তনের জন্য জোর দাবি জানান। একই সঙ্গে এ সময় ছাত্রলীগের পক্ষ থেকে মুক্তিযুদ্ধে অবদানকারী বাঙালি জাতীয়তাবাদ আদর্শে বিশ্বাসী জাতির শ্রেষ্ট সন্তান ‘বীর প্রতীক তারা বিবির নামে হলটির নামকরণ করার দাবি জানান।

নাম ফলক ভেঙ্গে দেওয়ার সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের বিলুপ্ত কমিটির সিনিয়র সহ সভাপতি মো. মনছুর আলম, সহ সভাপতি আবদুল মালেক, যুগ্ন সাধারণ সম্পাদক আবু তোরাব পরশ, উপ দপ্তর সম্পাদক মিজানুর রহমান বিপুল ও শিক্ষা ও পাঠচক্র সম্পাদক আমীর সোহেল প্রমুখ নেতা-কর্মীরা।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রক্টর মোহাম্মদ আলী আজগর চৌধুরী বলেন, ‘এভাবে মুখে মুখে বললেই হলের নাম পরিবর্তন হয়ে যায় না। ছাত্রলীগ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে দাবি পেশ করলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বিষয়টি ভেবে দেখবে।’

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক