,

আচমকা ভূমিধসে তলিয়ে গেলেন দুই নারী (ভিডিও)

news-image

অনলাইন ডেস্ক : আচমকা ভূমিধসে তলিয়ে গেছেন দুই নারী। সম্প্রতি তুরস্কের দিয়ারবারিক শহরে ঘটেছে এ ঘটনা। ভূমিধসের পুরো ঘটনাটি ধরা পড়েছে সিসিটিভিতে। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ হতেই ভাইরাল হয়েছে ভিডিওটি।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম ‘গালফ নিউজ’ তাদের এক প্রতিবেদনে জানিয়েছে, কিছুদিন আগে তুরস্কের দিয়ারবারিক শহরে দুই নারী কথা বলতে বলতে নিজেদের গন্তব্যে যাচ্ছিলেন। পথে নির্মাণাধীন একটি বাড়ির সামনে দাঁড়ান তারা। আলাপচারিতার মধ্যে হঠাৎ তাদের দাঁড়িয়ে থাকা জায়গাটি ধসে পড়ে। ওই দুই নারীও ধসের সঙ্গে তলিয়ে যান।

দিয়ারবারিক শহর কর্তৃপক্ষ জানিয়েছে, সুজন কুর্দ ও জেলম ডুয়েমার্জ নামে ওই দুই নারী একটি হাসপাতালের চিকিৎসক ও নার্স। নির্মাণাধীন একটি বাড়ির সামনের ফুটপাত দিয়ে হেঁটে আসার সময় ভূমি ধসে তলিয়ে গেছেন তারা। স্থানীয় জনতা তাদের উদ্ধার চেষ্টা করে। পরে সিভিল ডিফেন্স কর্মীরা গিয়ে তাদের উদ্ধার করে।

ঘটনার সময় পাশের বাড়ির একটি সিসিটিভি ক্যামেরায় পুরো চিত্রটি ধারণ হয়। পরে ভিডিওটি সংগ্রহ করে কেউ একজন সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করলে মুহূর্তেই তা ভাইরাল হয়ে যায়।

সুজন কুর্দ ও জেলম ডুয়েমার্জ আপাতত সুস্থ আছেন। তাদের শরীরের কয়েকটি স্থানে গভীর ক্ষত হয়েছে। সুজনের একটি হাত ভেঙ্গে গেছে এবং জেলম দুপায়ে মারাত্মক আঘাত পেয়েছেন।

স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, এর আগে গত নভেম্বর মাসে এমন ঘটনা ঘটেছিল শহরের দুটি স্থানে। এ ঘটনায় এক ব্যক্তি নিহত হন ও তিনজন ভূমি ধসে তলিয়ে যান।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর