,

রাবিতে একদল শিক্ষার্থী অনশনে, আরেক দল রাস্তায় রক্ত ঢালছে

news-image

নিউজ ডেস্ক :  রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের সঙ্গে ফলিত পদার্থবিজ্ঞান ও ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং (এপিইই) বিভাগকে একীভূত না করার দাবিতে রাস্তায় রক্ত ঢেলে অবস্থান কর্মসূচি পালন করেছে বিশ্ববিদ্যালয়ের ইইই বিভাগের শিক্ষার্থীরা।

আজ মঙ্গলবার দুপুর ২টা থেকে বিশ্ববিদ্যালয়ে প্রথম বিজ্ঞান ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন ইইই বিভাগের শিক্ষার্থীরা। এরই মধ্যে ওই বিভাগের তিন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছেন। তাদের মধ্যে একজনকে গুরুতর আহত অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে (রামেক) নেওয়া হয়েছে।

অসুস্থ শিক্ষার্থীরা হলেন, ইইই বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী নাজমুল হাসান, আবু বক্কর সিদ্দিক, দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী অরিন্দম সান্যাল দীপ্ত।

সরেজমিনে গিয়ে দেখা যায়, প্রথম বিজ্ঞান ভবনের পাশের রাস্তায় রক্ত ঢেলে অবস্থান কর্মসূচি পালন করছেন ইইই বিভাগের শিক্ষার্থী। একজন করে নিজেদের শরীর থেকে রক্ত দিচ্ছে আর সেই রক্ত রাস্তায় ছিটিয়ে লিখছে ‘ইইইতে আসতে হলে রক্তের ওপর দিয়ে আসতে হবে।’

এর আগে গতকাল সোমবার রাতে একই স্থানে আমরণ অনশন কর্মসূচি পালন করে প্রতিবাদ করেছিলেন এপিইই বিভাগের শিক্ষার্থীরা। তাদেরকে আজ দুপুর পর্যন্ত সেখানে কর্মসূচি পালন করতে দেখা গেছে।

এদিকে পক্ষে-বিপক্ষে অবস্থানের কারণে সেশন জটের শঙ্কায় পড়েছেন বিভাগ দুটির প্রায় ৩৫০ শিক্ষার্থী। প্রায় এক মাস আগে ক্লাস-পরীক্ষা বর্জন করে অবস্থান কর্মসূচি, মানববন্ধন করে আসলেও এখনো এর কোনো সুরাহা করতে পারেনি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। দুই বিভাগের শিক্ষার্থীরাই তাদের সিদ্ধান্তে অনঢ়। দাবি আদায় না হওয়া পর্যন্ত ক্লাসে ফিরবেন না বলে জানিয়েছেন উভয় বিভাগের শিক্ষার্থীরা।

ইইই বিভাগের সভাপতি আবু জাফর মু. তৌহিদুল ইসলাম বলেন, ‘বিশ্ববিদ্যালয় প্রশাসনকে দীর্ঘদিন ধরে বলে আসছি। কিন্তু প্রশাসন আজ পর্যন্ত বিষয়টির সমাধান করতে পারেনি। বিভাগের শিক্ষার্থীদেরও ক্লাসে ফিরে আসার আহ্বান জানিয়েছি কিন্তু তারা আমার কথা শুনেনি।’

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর