,

২ দিনে ইসিতে ৩১৯ আপিল

news-image

ইউএনবি : আসন্ন সাধারণ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য জমা দেওয়া মনোনয়নপত্র বাতিল ও গ্রহণের বিষয়ে রিটার্নিং কর্মকর্তাদের নেওয়া সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে নির্বাচন কমিশনে (ইসি) দুই দিনে ৩১৯টি আপিল জমা পড়েছে।

মঙ্গলবার জমা দেওয়া হয় ২৩৫টি আবেদন। আগের দিন গতকাল সোমবার জমা পড়ে ৮৪টি।

জাতীয় পার্টির সদ্য সাবেক মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদার (পটুয়াখালী-১), একই দলের প্রার্থী নায়ক সোহেল রানা (বরিশাল-২), বিএনপির রুহুল কুদ্দুস তালুকদার দুলু (নাটোর-২), সাবিরা সুলতানা (যশোর-২), ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন (চট্টগ্রাম-৫) ও ডা. এ জেড এম জাহিদ হোসেন (শেরপুর-৩), স্বতন্ত্র প্রার্থী গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচন সরকার (কুড়িগ্রাম-৪) প্রমুখ দ্বিতীয় দিন আপিল করেন।

আগামী ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত হতে যাওয়া নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য বগুড়া-৬ ও ৭ এবং ফেনী-১ আসনে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জমা দেওয়া মনোনয়নপত্র বাতিল করে দেওয়ার সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে এখনও কোনো আপিল করা হয়নি।

নির্বাচন কমিশন আপিল গ্রহণ করতে আজ দেশের আট বিভাগের জন্য কমিশন সচিবালয় প্রাঙ্গণে আটটি বুথ স্থাপন করে। এর আগে গতকাল কমিশনের অভ্যর্থনা কক্ষে প্রথম দিনের আপিল নেওয়া হয়। আপিল গ্রহণকারী কর্তৃপক্ষ ইসি বুধবারও আবেদন গ্রহণ করবে।

নির্বাচন কমিশন আগামী ৬ থেকে ৮ ডিসেম্বর শুনানি নিয়ে আপিলগুলোর নিষ্পত্তি করবে। নির্বাচন ভবনে ইতিমধ্যে শুনানির জন্য কক্ষ প্রস্তুত করা হয়েছে। আবেদন শুনানির পর ইসির সিদ্ধান্ত মনমতো না হলে সংশ্লিষ্ট প্রার্থী বিষয়টির প্রতিকার চেয়ে হাইকোর্টে যেতে পারবেন।

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে দেশের ৩০০ আসনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য জমা দেওয়া মনোনয়নপত্রগুলোর মধ্যে রোববার মোট দুই হাজার ২৭৯টি গ্রহণ এবং ৭৮৬টি বাতিল করে দেয় রিটার্নিং কর্মকর্তারা।

নির্বাচনের তফসিল অনুযায়ী প্রার্থীদের মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ৯ ডিসেম্বর। আর প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মাঝে নির্বাচনী প্রতীক বরাদ্দ করা হবে ১০ ডিসেম্বর। প্রতীক পাওয়ার পর প্রার্থীরা তাদের নির্বাচনী প্রচারণা শুরু করতে পারবেন।

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর