,

আজরাইল না আসা পর্যন্ত আমাকে বিদায় করা যাবে না : অর্থমন্ত্রী

news-image

নিজস্ব প্রতিবদক : অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, ‘অবসর মানেই বিদায় না। আজরাইল না আসা পর্যন্ত আমাকে বিদায় করা যাবে না।’ আজ মঙ্গলবার রাজধানীর একটি হোটেলে এক সংবর্ধনা অনুষ্ঠানে এ কথা বলেন মুহিত।

দেশের পুঁজিবাজারে উল্লেখযোগ্য অবদান রাখার জন্য অর্থমন্ত্রীকে এ সংবর্ধনা দেওয়া হয়।

অনুষ্ঠানে রাজনীতি থেকে অবসরে যাওয়া প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, ‘হ্যাঁ। আমি অবসরে যাচ্ছি, কিন্তু অবসর মানেই বিদায় না। রেগুলার রুটিনমাফিক কাজ হয়তো থাকবে না। তবে আমি আপনাদের সঙ্গে আছি। আজরাইল না আসা পর্যন্ত আমাকে বিদায় করা যাবে না।’

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বের প্রশংসা করে অর্থমন্ত্রী বলেন, ‘আমরা যে উন্নয়ন করেছি তার মূলে রয়েছে নেতৃত্বের গুণ। আমাদের নেত্রী শুধু আমাদের নেতা নন; তিনি বিশ্বের শীর্ষ পর্যায়ের নেতৃত্বের মধ্যে আছেন।’

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর