,

সমাপনী ও জেএসসি-জেডিসি পরীক্ষার ফল ২৭ ডিসেম্বরের মধ্যে

news-image

প্রাথমিক ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী এবং জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষার ফল প্রকাশের সকল প্রস্তুতি শেষ হয়েছে। আগামী ২৫ থেকে ২৭ ডিসেম্বরের মধ্যে এ দুই পরীক্ষার ফল প্রকাশ করতে প্রধানমন্ত্রীর কাছে প্রস্তাব পাঠিয়েছে দুই মন্ত্রণালয়।প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব গিয়াস উদ্দিন আহমেদ মঙ্গলবার জাগো নিউজকে বলেন, পঞ্চমের মতো সমাপনীর ফলাফল ২৬ বা ২৭ ডিসেম্বর প্রকাশের সময় চেয়ে গত সোমবার প্রধানমন্ত্রীর কাছে প্রস্তাব পাঠানো হয়েছে।

অন্যদিকে শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব জাবেদ আহমেদ জাগো নিউজকে বলেন, সমাপনী পরীক্ষার ফল ২৫ থেকে ২৭ ডিসেম্বরের মধ্যে প্রকাশ করতে প্রধানমন্ত্রীর কাছে সময় চাওয়া হয়েছে, এর মধ্যে প্রধানমন্ত্রী যেদিন সময় দেবেন সেদিন ফল প্রকাশ করা হবে।

২০১৭ সালে পঞ্চম ও অষ্টমের বারের মতো সমাপনীর ফল একই দিন প্রকাশ করা হয়। এর আগেও কয়েক বছর একই দিনে দুই সমাপনীর ফল ঘোষণা করে সরকার।সাধারণত ডিসেম্বের শেষে দুই সমাপনীর ফল ঘোষণা করা হলেও এবার ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটের দিন নির্ধারিত থাকায় তার আগেই ফল প্রকাশের প্রস্তুতি নিয়েছে দুই মন্ত্রণালয়।

গত ১৮ থেকে ২৬ নভেম্বর প্রাথমিক ও ইবতেদায়ী শিক্ষা সমাপনীতে ৩০ লাখ ৯৫ হাজার ১২৩ জন ক্ষুদে শিক্ষার্থী অংশ নেয়। আর ১ থেকে ১৫ নভেম্বর পর্যন্ত জেএসসি-জেডিসিতে অংশ নেয় ২৬ লাখ ৭০ হাজার ৩৩৩ জন শিক্ষার্থী।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর