,

‘আমি শচীন নই, মানুষ আমাকে স্মরণ রাখবে’

news-image

স্পোর্টস ডেস্ক: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নড়াইল-২ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়নপত্র কিনেছেন মাশরাফি। ক্রিকেট মাঠ থেকে রাজনীতির মাঠে আসা নিয়ে মঙ্গলবার সংবাদ সম্মেলন করেন জাতীয় দলের এই অধিনায়ক।

মিরপুর স্টেডিয়ামে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে মাশরাফি যা বলেছেন তা হুবহু তুলে ধরা হলো- মানুষের জন্য কাজ করতে পারা সবসময় আমি উপভোগ করি। এটি আমার শৈশবের শখ ছিল। সেই সুযোগটি প্রধানমন্ত্রী আমাকে দিয়েছেন, সেটি আমি কাজে লাগাতে চাই।

আমি বিশ্বকাপ পর্যন্ত ভিত্তি করে চিন্তা করছি। আর সাত থেকে আট মাস বাকি আছে বিশ্বকাপের। এর পর যদি আমার ক্যারিয়ার শেষ হয়, তবে পরবর্তী সাড়ে চার বছরে আমার কী অবস্থান আসবে, সেটি ভাবতে হবে।

আমার ক্যারিয়ার শেষের দিকে। আমি না শচীন টেন্ডুলকার, না আমি ম্যাকগ্রা যে মানুষ আমাকে স্মরণে রাখবে। আমি আমার মতোই ক্রিকেট খেলেছি। স্ট্রাগলিং লাইফে যতটুকু পেরেছি খেলেছি।

আমি মানুষের জন্য কাজ করতে চাই, সে সুযোগ পেলে কাজ করব। আমি বিশ্বক্রিকেটে এমন কোনো সুপারস্টার না যে আট মাস পর যখন আমি খেলা ছেড়ে দেব, আমাকে জনে জনে মানুষ স্মরণ করবে।

এ রকম অনেকেই আছেন-কোন দল সাপোর্ট করেন কিন্তু বলতে পারেন না। আমার মনে হয়, প্রত্যেকেই যে যে দল করেন, সেই সম্মানটা তাদের প্রতি থাকা উচিত। তার মতো করে সে দেশের জন্য কাজ করবে এ মানসিকতা থাকা উচিত। তবে সবার প্রতি আমার সম্মান রয়েছে।

আমি মানুষকে স্বপ্ন দেখাতে আসিনি। আর গতানুগতিক কথাও আমি বলতে চাই না। আমি এমন কোনো কথা বলতে চাই না, যেটি কালকে আপনি মেলাতে পারবেন না।

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর