,

চুলায় মিষ্টি দই বানাবেন যেভাবে

news-image

ভারি খাবার খাওয়া হচ্ছে বেশ কয়েকদিন ধরেই। হজমের গণ্ডগোল দূর করার পাশাপাশি এই গরমে শরীর ঠাণ্ডা রাখতে তাই মিষ্টি দইয়ের বিকল্প নেই। ঘরেই তৈরি করে ফেলতে পারেন মিষ্টি দই। অল্প সময়ে দই তৈরি করতে চাইলে চুলার সাহায্য নিন। মেহমানদের সামনে পরিবেশন করার জন্য হাঁড়ির পাশাপাশি ছোট ছোট কাপেও জমাতে পারেন দই।

উপকরণ ফুল ক্রিম গুঁড়া দুধ- দেড় কাপ চিনি- স্বাদ মতো টক দই- আধা কাপ প্রস্তুত প্রণালি
৩ কাপ পানিতে দুধ গুলে চুলায় গরম করুন। বলক উঠে গেলে চিনি দিয়ে দিন। ৪ টেবিল চামচ চিনি দিতে পারেন। অতিরিক্ত চিনি না দেওয়াই ভালো। কারণ ক্যারামেলেও থাকবে চিনি। চিনি মিশে গেলে নামিয়ে নিন পাত্র। ক্যারামেল তৈরির জন্য চুলায় হাঁড়ি বসিয়ে নিন। ২ থেকে ৩ টেবিল চামচ পানির সঙ্গে ২ টেবিল চামচ চিনি মিশিয়ে নিন। ক্যারামেলের রং চলে এলে ১ কাপ দুধ ঢেলে দিন। অনবরত নাড়তে হবে। নেড়েচেড়ে বাকি দুধের সঙ্গে মিশিয়ে দিন ক্যারামেলমিশ্রিত দুধ। দুধ ভালো করে ঠাণ্ডা করে নিন। টক দই দুধের সঙ্গে মিশিয়ে
দিন। তবে অবশ্যই ভালো করে পানি ঝরিয়ে নেবেন দইয়ের। পানি ঝরিয়ে ফেটিয়ে তারপর
মেশাবেন দুধের সঙ্গে। দুধের সঙ্গে মিশিয়ে আবারও ফেটান। ফেনা উঠে গেলে দুধের মিশ্রণ মাটির হাঁড়ি ও আইসক্রিমের মতো ছোট কাপে ঢেলে নিন। ফয়েল পেপার কেটে কাপ ও হাঁড়ি মুড়িয়ে নিন। চুলায় একটি গভীর প্যান বসিয়ে গরম করে নিন। একটি মোটা টাওয়েল প্যানের উপরে দিয়ে মাঝের অংশ গর্ত করে নিন। তবে এটি না দিলেও সমস্যা নেই। হাঁড়ি রাখার স্ট্যান্ড বসান হাঁড়ির মাঝখানে।

উপরে বসিয়ে দিন দুধের মিশ্রণসহ মাটির হাঁড়ি। টাওয়েলটি টেনে চারপাশ দিয়ে ঢেকে দিন হাঁড়ি। এবার প্যান ঢাকনা দিয়ে ঢেকে চুলার জ্বাল একদম কমিয়ে দিন। এক থেকে দেড় ঘণ্টার মধ্যেই তৈরি হয়ে যাবে চমৎকার মিষ্টি দই। কাপ দই তৈরির জন্য একটি বড় প্লেটে ফয়েল পেপার মোড়ানো কাপগুলো নিন। মিডিয়াম আঁচে চুলা জ্বালিয়ে দুই চুলার নিচে রেখে দিন প্লেটটি। ১ থেকে দেড় ঘণ্টার মধ্যেই তৈরি হয়ে যাবে কাপ দই। বেশি আঁচ দেবেন না চুলায়। আঁচ বেশি দিলে ছানা হয়ে যাবে দই। দই তৈরি হয়ে গেলে ঠাণ্ডা করুন। ঠাণ্ডা হলে ফ্রিজে রেখে দিন কয়েক ঘণ্টা। বের করে ঠাণ্ডা দই পরিবেশন করুন।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর