,

বিএনপির পক্ষে না থাকলে ইসি ‘সৎ মা’ হয়ে যায় : কাদের

news-image

নিজস্ব প্রতিবেদক : নির্বাচন কমিশন বিএনপির পক্ষে না থাকলে ‘সৎ মা’ হয়ে যায় বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। ‘মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ে রিটার্নিং কর্মকর্তারা সৎ মায়ের ভূমিকায় অবতীর্ণ’-বিএনপি নেতা রুহুল কবির রিজভীর এ বক্তব্যের প্রতিক্রিয়ায় এ মন্তব্য করেন তিনি।

আজ মঙ্গলবার দুপুরে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন ওবায়দুল কাদের। তিনি বলেন, বিএনপির মনোনয়ন আসলে পুতুল নাচ। তারাই নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করছে।
এ আওয়ামী লীগ নেতা বলেন, ‘যখন নির্বাচন কমিশন তাদের পক্ষে নেই তখন নির্বাচন কমিশন তো সৎ মা-ই হয়ে যাবে।’

এ সময় এক সাংবাদিক প্রশ্ন করেন, ৭৫-এর পর এখনো পর্যন্ত যতগুলো নির্বাচন হয়েছে জিয়া পরিবার-বিএনপি সবসময় পদপ্রার্থী হয়ে এমপিত্ব বা প্রধানমন্ত্রিত্ব পেয়েছেন। কিন্তু এই নির্বাচনে তাদের কেউ প্রার্থী হতে পারলো না। তাহলে কি সবচেয়ে বড় বিরোধী পক্ষ নিশ্চিহ্ন হওয়ার পথে?

জবাবে ওবায়দুল কাদের বলেন, ‘সেটা তাদেরকে জিজ্ঞেস করুন। আমার পাপে আমি আজকে ভিক্টিম হচ্ছি, আমার অন্যায়ে আমি ভিক্টিম হচ্ছি। এতে অন্যদের কী করার আছে। আপনি অপরাধ করেছেন, এতিমের টাকা আত্মসাৎ করেছেন আপনার বিরুদ্ধে মামলা হয়েছে। ১০ বছর মামলাটাকে বিলম্বিত করা হয়েছে। রায় বিরুদ্ধে গেছে,হাতেনাতে প্রমাণ আছে, এটা আদালতের সিদ্ধান্ত।’

তিনি আরও বলেন, ‘জিয়া পরিবারকে নিশ্চিহ্ন করার কোনো উদ্দেশ্য তো আওয়ামী লীগের নেই। আমরা কেন নিশ্চিহ্ন করতে যাব। বিএনপি একটা বড় দল, গণতান্ত্রিক রাজনৈতিক বিরোধী দল হিসেবে থাকলেও আমাদের কোনো ক্ষতি নেই। গণতন্ত্র আমি বারবার বলছি দুই চাকার বাইসাইকেল। অপজিশন বাদ দিয়ে তো পার্লামেন্ট গণতান্ত্রিক হয় না।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর