,

ইসি নিরপেক্ষভাবে কাজ করছে কি না, জানালেন ড. কামাল

news-image

নিজস্ব প্রতিবেদক : আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে কমিশন নিরপেক্ষভাবে কাজ করছেন কি না তা জানিয়েছেন জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষনেতা এবং গণফোরামের সভাপতি ড. কামাল হোসেন। আজ মঙ্গলবার সকালে রাজধানীর গুলশানে একটি হোটেলে অনুষ্ঠিত এক বৈঠকে বিদেশি পর্যবেক্ষকদের তিনি এ তথ্য জানান।

সকাল সাড়ে ৮টায় যুক্তরাষ্ট্রভিত্তিক নির্বাচন পর্যবেক্ষক সংস্থা ন্যাশনাল ডেমোক্রেটিক ইনস্টিটিউটের (এনডিআই) সঙ্গে বৈঠক করেন ড. কামাল। এ সময় এনডিআইয়ের কাছে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ইসি নিরপেক্ষভাবে কাজ করছে কি না এবং নির্বাচনী পরিবেশ তুলে ধরেন গণফোরাম সভাপতি।

বৈঠকের পর ড. কামাল সাংবাদিকদের বলেন, ঐক্যফ্রন্টের পক্ষ থেকে এক মাস নির্বাচন পেছানোর দাবি থাকলেও মাত্র সাত দিন পিছিয়েছে ইসি।

তিনি বলেন, নির্বাচন কমিশনের সরকারের আজ্ঞাবহ থাকার কথা নয় এবং একই সঙ্গে সরকারও নির্বাচন কমিশনকে নির্বাচন না পেছাতে আদেশ দিতে পারেন না। বৈঠকে নির্বাচনী পরিবেশসহ সামগ্রিক বিষয়ে আলোচনা হয়েছে বলেও জানান ঐক্যফ্রন্টের এ নেতা।

গণফোরামে যোগ দেওয়া রেজা কিবরিয়া ছাড়া বৈঠকে ঐক্যফ্রন্টের শরিক দলের অন্য কোনো সদস্য উপস্থিত ছিলেন না। তবে এটি ঐক্যফ্রন্ট ও গণফোরামের পক্ষ থেকেই হয়েছে বলে জানিয়েছেন ড. কামাল।

বৈঠকে এনডিআইয়ের উপদেষ্টা জ্যাকুলিন কোরকোরান, নির্বাচন পর্যবেক্ষক নিল নিভিটিসহ পাঁচ সদস্য উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর