,

শাশুড়ির কাছ থেকে কী উপহার পেলেন প্রিয়াঙ্কা?

news-image

বিনোদন ডেস্ক : বলিউড তারকা প্রিয়াঙ্কা চোপড়া ও মার্কিন গায়ক নিক জোনাস বিয়ের পর্ব সম্পন্ন করেছেন। হিন্দু ও ক্রিশ্চিয়ান, দুই রীতিতেই বিয়ে হয় তাদের। বিয়ের পর যোধপুর বিমানবন্দরে নবদম্পতিকে ক্যামেরাবন্দি করেন আলোকচিত্রীরা।

এদিকে বিয়ের আয়োজনে অংশ নিতে ভারতে আসেন নিক জোনাসের পরিবার। অনেকেরই কৌতূহল শাশুড়ির কাছ থেকে কী উপহার পেলেন প্রিয়াঙ্কা?

ভারতীয় সংবাদ মাধ্যমের খবরে জানা যায়, বিয়ের জন্য ছেলের বৌকে বিশেষ উপহার দেন শাশুড়ি মা ডেনিস জোনাস। পুত্রবধূ প্রিয়াঙ্কাকে একজোড়া হীরের কানের দুল উপহার দিয়েছেন ডেনিস। যেটি কিনা ফ্রান্সের বিখ্যাত ভ্যান ক্লিফ অ্যান্ড আর্পেলস ব্র্যান্ডের।

এই কানের দুলটিকে বলে স্নোফ্লেক ইয়াররিং। যার ওজন ৬.৭ ক্যারেট। যাতে ১৭০টি হীরে বসানো রয়েছে। ডেনিস জোনাসের দেওয়া এই কানের দুলটির দাম ৭৯,৫০০ ডলার, যা ভারতীয় মুদ্রায় ৫৬ লাখ রুপি।

এদিকে ভোগ ম্যাগজিনকে দেওয়া সাক্ষাৎকারে প্রিয়াঙ্কা জানিয়েছিলেন, তার শাশুড়ি মা ডেনিস জোনাস মনে করেন, প্রিয়াঙ্কার আগের জীবন একজন ভারতীয় হিসাবেই কেটেছে, তাই শাড়িতেই বেশি সুন্দর প্রিয়াঙ্কা।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর