,

বাংলাদেশে অবাধ-সুষ্ঠু নির্বাচন দেখতে চায় যুক্তরাষ্ট্র

news-image

নিউজ ডেস্ক : বাংলাদেশে অবাধ ও সুষ্ট নির্বাচন দেখতে চায় যুক্তরাষ্ট্র। আর ৩০ ডিসেম্বর অনুষ্ঠিতব্য নির্বাচন পর্যবেক্ষণে পর্যবেক্ষক দলও পাঠাবে। সোমবার (৩ ডিসেম্বর) পররাষ্ট্র সচিব এম শহীদুল হকের সঙ্গে যুক্তরাষ্ট্রের নবনিযুক্ত রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলারের সাক্ষাৎ করে এই তথ্য জানান।

প্রসঙ্গত, মিলার গত ১৮ নভেম্বর ঢাকা পৌঁছানোর পর গত বৃহস্পতিবার রাষ্ট্রপতি মোহাম্মাদ আবদুল হামিদের কাছে তার পরিচয়পত্র পেশ করেন।

সোমবার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে মিলারের বৈঠকে বাংলাদেশের নির্বাচন ও রোহিঙ্গা ইস্যু গুরুত্ব পায়।

এ প্রসঙ্গে একজন কর্মকর্তা বলেন, ‘বাংলাদেশে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন দেখতে চায় ওয়াশিংটর। এই নির্বাচনে তারা ১২টি পর্যবেক্ষক দল পাঠাবে। এছাড়া স্থানীয় মার্কিন মিশনের ৮ থেকে ১০টি টিম ঢাকা ও ঢাকার বাইরে নির্বাচন পর্যবেক্ষণ করবে।’ ইতোমধ্যে যুক্তরাষ্ট্রের অনুরোধ নির্বাচন কমিশনে নিবন্ধনের জন্য পাঠানো হয়েছে বলে তিনি জানান।

বৈঠকে রোহিঙ্গা বিষয়ে যুক্তরাষ্ট্রের অব্যাহত সমর্থনের কথা পুনর্ব্যক্ত করে মিলার জানান, তিনি আগামীকাল (মঙ্গলবার) কক্সবাজার পরিদর্শন করবেন।

ওই কর্মকর্তা আরও বলেন, ‘মিলার তার পূর্বসূরি বার্নিকাটের ওপর হামলার ঘটনা তদন্তের অগ্রগতি সম্পর্কেও জানতে চেয়েছেন।’

উল্লেখ্যত, গত আগস্টে মোহাম্মাদপুরে একটি অনুষ্ঠান থেকে ফেরার পথে বার্নিকাটের গাড়ি বহর হামলার শিকার হয়।বাংলা ট্রিবিউন

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর