,

চট্টগ্রামে ছাত্রলীগের হামলায় স্বেচ্ছাসেবক লীগ নেতা নিহত

news-image

চট্টগ্রাম প্রতিনিধি : বিদ্যুৎ কেন্দ্রের ঠিকাদারিকে কেন্দ্র করে চট্টগ্রামের পটিয়া উপজেলায় ছাত্রলীগের হামলায় নিহত হয়েছেন স্বেচ্ছাসেবক লীগের এক নেতা। নিহত জামাল উদ্দিন মোহাম্মদ আকবর (৩৫) পটিয়ার কোলাগাঁও ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ছিলেন।

তিনি কোলাগাঁওয়ের ইয়াসিন আলীর ছেলে। সোমবার রাত সাড়ে ১০টার দিকে ইউনিয়নের কলাগাঁওটেকে এ হত্যাকাণ্ড ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, পটিয়ায় একটি বিদ্যুৎ কেন্দ্রের ঠিকাদারি নিয়ে স্বেচ্ছাসেক লীগ নেতা আকবর ও ছাত্রলীগ নেতা ইয়াসিনের মধ্যে দ্বন্দ্ব চলছিল।

সোমবার রাত ৮টার দিকে বিদ্যুৎ কেন্দ্রের তেল সরবরাহকারী একটি গাড়ি আকবর আটকিয়ে রাখেন। এর জের ধরে ইয়াসিনের নেতৃত্বে শাহিনসহ বেশ কয়েকজন আকবরের ওপর হামলা করে। মুমূর্ষু অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ১০টায় আকবরের মৃত্যু হয়।

পটিয়া থানার ওসি শেখ নেয়ামত উল্লাহ ঘটনার সত্যতা নিশ্চিত করে যুগান্তরকে বলেন, হত্যাকারীদের গ্রেফতারের চেষ্টা চলছে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর