,

মনোয়নপত্র বাতিলের বিরুদ্ধে হিরো আলমের আপিল

news-image

অনলাইন ডেস্ক : আসন্ন সংসদ নির্বাচনে বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনের স্বতন্ত্র প্রার্থী আলোচিত আশরাফুল আলম ওরফে হিরো আলমের মনোনয়নপত্র বাতিল হয়েছে। ভোটারদের জাল স্বাক্ষর দেওয়ার অভিযোগে তার মনোনয়টি বাতিল করা হয় বলে জানিয়েছেন রিটার্নিং কর্মকর্তা ফয়েজ আহাম্মদ। তবে মনোয়নপত্রের বৈধতা পেতে সোমবার বিকেলে নির্বাচন কমিশনে (ইসি) আপিল করেছেন হিরো আলম।

কমিশনে আপিল করতে এসে হিরো আলম বলেন, হিরো আলমের জনপ্রিয়তায় ভয় পেয়ে অন্য প্রার্থীরা ষড়যন্ত্র করেছে। আমার প্রার্থিতা বাতিলে ভেতর থেকে ষড়যন্ত্র করা হয়েছে।

তিনি আরও বলেন, আমি জিরো থোকে হিরো হয়েছি। লড়াই করতে করতে আজকে এই পর্যায়ে এসেছি। আমি লড়াই চালিয়ে যাবো।
হিরো আলম বলেন, নির্বাচন কমিশনে আমি ১০ জন সাক্ষীর স্বাক্ষরসহ জমা দিয়েছিলাম। কিন্তু তারা প্রথমে বলেছিল ৭ জন সাক্ষী পেয়েছে। কিন্তু আজকে বলছে ৫ জন পেয়েছে। কথার ঠিক নেই। কিন্তু কোনো ষড়যন্ত্রে মাঠ ছাড়বো না। আগেই বলেছিলাম শেষদিন পর্যন্ত মাঠে থাকবো।

জাতীয় পার্টি থেকে প্রার্থী হওয়ার ঘোষণা দিলেও পরবর্তীতে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে বগুড়া-৪ আসন থেকে মনোনয়নপত্র দাখিল করেছিলেন। বিডি প্রতিদিন

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর