,

চাকরি থাকতেও ওয়ালশ যখন বেকার

news-image

স্পোর্টস ডেস্ক : অনেকদিন ধরেই বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের পেস বোলিং কোচের দায়িত্ব পালন করে যাচ্ছেন ক্যারিবীয় কিংবদন্তি কোর্টনি ওয়ালশ। গতকাল রবিবার তার দেশকেই টেস্টে হোয়াইটওয়াশ করে দিল বাংলাদেশ। এই সিরিজে বাংলাদেশের বোলিং আক্রমণ ছিল পুরোপুরি স্পিন নির্ভর। তাই ওয়ালশের কোনো কাজ ছিল না। চাকরি না গেলেও তিনি বেকার হয়েই ছিলেন। আসন্ন ওয়ানডে এবং টি-টোয়েন্টি সিরিজে তাকে কোন অবস্থায় পড়তে হয় কে জানে? কিন্তু ক্যারিবীয় কিংবদন্তি বিষয়টি ইতিবাচকভাবেই দেখছেন।

চট্টগ্রাম টেস্টে একমাত্র পেসার হিসেবে একাদশে ছিলেন মুস্তাফিজ। দুই ইনিংসে বল করার সুযোগ পান মাত্র ৪ ওভার! এরপর মিরপুরে দ্বিতীয় টেস্টে একাদশে কোনো পেসারই ছিল না। চার স্পিনারের দাপটে পার্টটাইম মিডিয়াম পেসার সৌম্য সরকারের বল করার দরকারই হয়নি। দুই টেস্টে ওয়েস্ট ইন্ডিজের ৪০ উইকেটের সবকটি নিয়েছে বাংলাদেশের স্পিনাররা। এতে অবশ্য আপত্তি নেই বাংলাদেশের পেস বোলিং কোচের। দলের জয়টাই তার কাছে আগে।

আজ মিরপুর শের-ই-বাংলায় সাংবাদিকদের কাছে ওয়ালশ বলেন, ‘আমাদের লক্ষ্য তো টেস্ট জয়। যে ধরনের উইকেটে আমরা খেলছি, সেই উইকেটে ম্যাচ জয়ের মতো কম্বিনেশনই বেছে নিতে হবে আমাদের। আমি এতে সবসময়ই খুশি। একসময় ওয়েস্ট ইন্ডিজ যখন রাজত্ব করত, চার ফাস্ট বোলার খেলাত তারা। এখন বাংলাদেশ চার স্পিনার নিয়ে দাপট দেখাচ্ছে। এটাই হয়ে থাকে।’

পেসারদের অবহেলা করা হচ্ছে কিনা এমন প্রশ্নের জবাবে ক্যারিবীয় কিংবদন্তি বলেন, ‘ট্যাকটিক্যালি আমরা চেয়েছিলাম, ম্যাচ ও সিরিজ জিততে বেশি স্পিনার খেলাতে। উইকেটে তো পেসারদের জন্য কিছুই ছিল না। আমাদের মনে হয়েছে, এখানে স্পিনারদের ভূমিকাই বড় থাকবে এবং শেষ পর্যন্ত সেটিই সত্যি প্রমাণিত হয়েছে। সিরিজ জয়ের লক্ষ্য পূরণ হয়েছে। জয়টা এমনিতে খুব সহজ মনে হতে পারে। কিন্তু দ্বিতীয় টেস্টের প্রথম দুটি দিন ছিল দারুণ গুরুত্বপূর্ণ। বাংলাদেশ দারুণ খেলেই জিতেছে।’

ঘরের মাঠে স্পিনারদের ওপর জাতীয় দলের এই নির্ভরতায় পেসারদের হতাশ না হওয়ার পরামর্শ দেন ওয়ালশ। পরামর্শ দেন একাদশে নিজেকে অপরিহার্য করে তোলার, ‘খেলতে না পেরে ওরা হতাশ হতে পারে। তবে এটাই পথের শেষ নয়। মানসিকভাবে এখন শক্ত থাকবে হবে। অনুশীলনে আরও মনোযোগী হতে হবে। সামনেই ওয়ানডে আসছে, এরপর নিউ জিল্যান্ড সফর। কাউকে না কাউকে এগিয়ে আসতে হবে এবং বলতে হবে, ওকে, আমাকে টেস্ট ম্যাচে নেওয়া হয়নি, কিন্তু পেস বান্ধব উইকেট হলে যেন প্রথম নামটি আমারই থাকে।’

এ জাতীয় আরও খবর

নবীনগরে পুকুরের পানিতে ডুবে শিশুর মর্মান্তিক মৃত্যু

দুর্গাপূজায় নিরাপত্তার ঘাটতিতে কোনো ছাড় নয় : ডিসি ফরিদা

প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগে বড় সুখবর

দাম্পত্য জীবনে সুখের ‘রেসিপি’ জানালেন শুভ

চাপ দিয়ে লংমার্চ থামানো যাবে না, চাবিকাঠি ইমরান খানের হাতে: পিটিআই

বাড়ল জেট ফুয়েলের দাম, কার্যকর মধ্যরাত থেকেই

বাংলাদেশ-ইইউ এফটিএ দ্রুত বাস্তবায়নে জার্মান রাষ্ট্রদূতের গুরুত্বারোপ

পুতিনকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন ইরান প্রেসিডেন্ট, ফোনালাপে আর কী কথা হলো?

আবরার হত্যা পুরো জাতিকে স্তব্ধ করার চেষ্টা ছিল: রিজভী

ইয়েমেনে জীবনের তাগিদে ভিটেমাটি ছেড়ে পালাচ্ছে মানুষ

যুদ্ধ থামাতে ইরানকে নতুন শর্ত যুক্তরাষ্ট্রের

ক্যান্সার চিকিৎসায় দেশে আসছে ১৭ রেডিওথেরাপি মেশিন : স্বাস্থ্যমন্ত্রী