,

এরশাদ বিদেশ যেতে পারেন, জানালেন জাপার নতুন মহাসচিব

news-image

নিজস্ব প্রতিবেদক : জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান এইচ এম এরশাদ চিকিৎসার জন্য বিদেশ যেতে পারেন। আজ সোমবার এক সংবাদ ব্রিফিংয়ে এ কথা বলেন দলটির নতুন মহাসচিব পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মসিউর রহমান রাঙ্গা।

মহাসচিবের দায়িত্ব নেওয়ার পর বনানীতে জাতীয় পার্টির কার্যালয়ে ব্রিফিংয়ে এ কথা জানান মশিউর রহমান। সেখানে এরশাদের শারীরিক অবস্থা সম্পর্কে জানতে চাইলে জাপা মহাসচিব বলেন, ‘চেয়ারম্যানের অবস্থা ভালো । গতকাল রাতেও তাঁর সঙ্গে ছিলাম। তাঁর বাসায় গিয়ে দেড় ঘণ্টা কথা বলেছি। আজ সকালে নাশতা করেছি। চিকিৎসার জন্য তিনি দেশের বাইরে যেতে পারেন। চিকিৎসক তাঁকে দেখেছেন। তাঁর রক্তে হিমোগ্লোবিনের সমস্যা আছে। হিমোগ্লোবিন কমে গেলে তিনি দুর্বল হয়ে যান।’ তবে এরশাদের বিদেশ যাওয়ার দিন-ক্ষণ সম্পর্কে কিছু জানাননি তিনি।

মহাসচিব হওয়ার পর মসিউর রহমান জাপা কার্যালয়ে এলে দলের নেতা-কর্মীরা তাঁকে স্বাগত জানান। আজই রুহুল আমিন হাওলাদারকে সরিয়ে মসিউর রহমানকে মহাসচিবের দায়িত্ব দেন দলের চেয়ারম্যান এইচ এম এরশাদ।

অসুস্থতা নিয়ে কয়েক দিন আগেও ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি হন এরশাদ। দলীয় সূত্রগুলো তখনো জানিয়েছিল, চিকিৎসার জন্য সিঙ্গাপুরে যাওয়া প্রয়োজন এরশাদের।

আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোটের অন্যতম শরিক দল এরশাদের জাতীয় পার্টি। আসন্ন সংসদ নির্বাচনে এরশাদের সঙ্গে আওয়ামী লীগের এখনো পর্যন্ত আসন সমঝোতা হয়নি। এরশাদের দল থেকে প্রায় ২০০ জন প্রার্থী বিভিন্ন আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন। তবে জাপা ও আওয়ামী লীগ সূত্র বলছে, মনোনয়ন প্রত্যাহারের সময় চূড়ান্ত প্রার্থী সম্পর্কে জানা যাবে।

২০১৪ সালের ৫ জানুয়ারি নির্বাচনের আগে মহাজোট থেকে বেরিয়ে যাওয়ার ঘোষণা দিয়ে দলীয় প্রার্থীদের মনোনয়ন দিয়েছিলেন এরশাদ। প্রার্থীরা দাখিল করেন মনোনয়নপত্র। পরে হঠাৎ আবার নির্বাচন থেকে সরে যাওয়ার ঘোষণা দেন। মনোনয়নপত্র প্রত্যাহারের নির্দেশও দেন দলীয় প্রার্থীদের। একপর্যায়ে সিএমএইচে ভর্তি করা হয় এরশাদকে। তিনি সেখানেই ছিলেন ১২ জানুয়ারি পর্যন্ত। সেই নির্বাচনে এরশাদ নিজেসহ তাঁর দলের ৩৩ জন নেতা সাংসদ নির্বাচিত হন। তাঁর দল প্রধান বিরোধীদল হিসেবে সংসদে যায়।

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর