বুধবার, ১৫ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৩১শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

গাজীপুরে বাস-লেগুনা সংঘর্ষে নিহত ৫

news-image

গাজীপুরে বাস ও লেগুনার মুখোমুখি সংঘর্ষে ৫ জন নিহত এবং আরও ৫ জন আহত হয়েছেন। সোমবার সকালে ঢাকা-কাপাসিয়া সড়কের গাজীপুর সিটি করপোরেশনের হালডোবা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহতদের মধ্যে ৩ জনের পরিচয় জানা গেছে। এরা হলেন- মুন্সিগঞ্জের গজারিয়া থানার লক্ষীপুর গ্রামের সর্জেন্ট (অব.) মিজানুর রহমান (৫৫), সিরাজগঞ্জের তাড়াশ থানার গুলটাবাজার এলাকার মো. নাজিম উদ্দিন (৬০) এবং একই এলাকার আব্দুস সামাদ (৬৫)।

পুলিশ ও স্থানীয়রা জানায়, সকালে সাড়ে ৭টার দিকে হালডোবা এলাকায় গাজীপুরগামী একটি বাস এবং বিপরীতমুখি একটি লেগুনার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ৩ জন ঘটনাস্থলেই মারা যান এবং অন্তত ৭ জন আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে গাজীপুরের শহীদ তাজ উদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে পাঠালে সেখানে আরও দু’জনের মৃত্যু হয়।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সদর থানার এসআই মো. শহীদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

এ জাতীয় আরও খবর

ডিসেম্বরে চালু হতে পারে পান্থকুঞ্জ র‌্যাম্প

শিক্ষা ভবন ছাড়লেন আন্দোলনরত শিক্ষার্থীরা

দুর্নীতিমুক্ত দেশ গড়ার আহ্বান বিরোধীদলীয় নেতার

অনুপস্থিত পরীক্ষার্থীদের ফের পরীক্ষার সুযোগ

সব সরকারি সুবিধা এক কার্ডে, আসছে ‘ইউনিভার্সাল কার্ড’

আর্জেন্টিনা-ইংল্যান্ড লড়াইয়ে ইতিহাস নয়, জয় চায় দুই দল

শহীদ-মুক্তিযোদ্ধার তালিকা প্রণয়নে রাজনীতির অভিযোগ প্রধানমন্ত্রীর

বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে চায় সৌদি আরব

শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিকে অযৌক্তিক বলছেন অনেক শিক্ষার্থী

সচিবালয়ের পথে লংমার্চে শিক্ষার্থীরা

সাজেকে ভ্রমণ নিষেধাজ্ঞা তুলে নেওয়া হলো

হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু