,

মায়ের জীবন বাঁচিয়ে আলোচনায় চার বছরের শিশু!

news-image

অনলাইন ডেস্ক : মাত্র চার বছরের এক শিশুর বুদ্ধিমত্তার কারণে বাঁচলো মায়ের জীবন। সম্প্রতি এমন ঘটনা ঘটেছে ব্রিটেনে। খবর বিবিসির।

চার বছর বয়সী ওই শিশুর নাম কেইটলিন রাইট। যুক্তরাজ্যের ডোরসেট অঞ্চলের আসকার্সওয়েল গ্রামে পরিবারের সঙ্গে থাকে কেইটলিন।

জানা গেছে, গত মাসের শুরু থেকে অসুস্থ হয়ে পড়ে কেইটলিনের মা। এরপর একদিন কেইটলিনের মা শার্লিন ভীষণ অসুস্থ হয়ে পড়েন এবং জ্ঞান হারান। পাশেই ছিলেন কেইটলিন।

এ সময় ঘাবড়ে না গিয়ে স্থানীয় জরুরি সেবার ৯৯৯ নম্বরে ফোন করে অ্যাম্বুলেন্স ডেকে নেয়। কিছুক্ষণ পরে অ্যাম্বুলেন্স এসে উদ্ধার করে তার মাকে। এতেই প্রাণে বেঁচে যান কেইটলিনের মা।

এ ব্যাপারে স্থানীয় সাউথ ওয়েস্টার্ন অ্যাম্বুলেন্স সার্ভিস- সোয়াস কর্তৃপক্ষ জানান, ‘এত অল্প বয়সে এই মেয়েটি যে বিজ্ঞতার পরিচয় দিয়েছে, সেটা তুলনাহীন। সে যেভাবে ফোনের অপর-প্রান্তে থাকা ব্যক্তির সঙ্গে কথা বলেছে, তার মায়ের অবস্থা ব্যাখ্যা করেছে সেটা আশ্চর্য হওয়ার মতোই।’

এতো অল্প বয়সে এমন বুদ্ধিমত্তার পরিচয় দেওয়ায় সবার মুখে এখন কেইটলিনের প্রশংসা।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর