,

‘জয় বাংলা’ বাঙালি জাতির স্লোগান : সুলতান মনসুর

news-image

সিলেট প্রতিনিধি : ডাকসুর সাবেক ভিপি, সাবেক সংসদ সদস্য ও জাতীয় ঐক্যফন্টের কেন্দ্রীয় নেতা সুলতান মোহাম্মদ মনসুর আহমদ বলেছেন, “জয় বাংলা এমন একটি স্নোগান যা মুক্তিযোদ্ধের সময় জনগণকে তাদের মুক্তিসংগ্রামে প্রবল ভাবে প্রেরণা যুগিয়েছিল। এটি শুধু আওয়ামী লীগের স্লোগান নয়। এটি বাঙালী জাতির স্লোগান। ইতিহাসকে কখনও মুছে ফেলা যায় না।”

নিজের মনোনয়নপত্র বৈধ ঘোষণার পর রবিবার দুপুরে মৌলভীবাজার জেলা প্রশাসকের কার্যালয়ে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।

সুলতান মোহাম্মদ মনসুর আহমদ আরও বলেন, দেশে এখন গণতন্ত্র আইনের শাসন বাকস্বাধীনতা নেই বললেই চলে। দেশ থেকে নানাভাবে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার হচ্ছে। অথচ মাত্র দুই কোটি টাকা কারণে খালেদা জিয়াকে চক্রান্ত করে কারাবন্দী করে রাখা হয়েছে। উন্নয়নের নানা উৎসগুলো ধ্বংস করা হয়েছে। প্রশাসনকে আয়ত্বে নিয়ে দেশে আইনের শাসনকে ভূ-লুণ্ঠিত করা হয়েছে। বর্তমানের আওয়ামী লীগ সরকারলীগে পরিণত হয়েছে।”

তিনি বলেন, “আমি আপনাদের সন্তান। মৌলভীবাজার উচ্চ বিদ্যালয়ে লেখাপড়া করেছি। দীর্ঘদিন ষড়যন্ত্র করে আমাকে রাজনীতি থেকে দূরে রাখার অপচেষ্টা চালানো হয়েছে। কিন্তু আমি দমে যাইনি। ১২ বছর পরে হলেও আপনাদের কাছে এসেছি। আমি আপনাদের কল্যাণে দেশবাসীর সেবায় রাজনীতিতে বেঁচে আছি। শেষ জীবনেও আমার জন্ম মাটি ও দেশবাসীর কল্যাণে কাজ করে যেতে চাই। এটা আমার রাজনৈতিক জীবনের দৃঢ় প্রত্যয়। সেজন্য আপনাদের মহামূল্যবান ভোটের মাধ্যমে আমাকে সুযোগ দিন।”

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর