,

জামায়াত নেতা রব্বানীর মনোনয়নপত্র গ্রহণের নির্দেশ হাইকোর্টের

news-image

নিজস্ব প্রতিবেদক : রংপুর-৫ আসনের প্রার্থী জামায়াত নেতা গোলাম রব্বানীর মনোনয়নপত্র গ্রহণের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। ওই প্রার্থীর করা এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে আজ সোমবার বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি রাজিক আল জলিলের বেঞ্চ এ আদেশ দেন।

গোলাম রব্বানীর পক্ষে আইনজীবী ছিলেন এজেএম মোহাম্মদ আলী। শুনানিতে তাকে সহযোগিতা করেন আডভোকেট শিশির মনির ও ব্যারিস্টার ইমরান এ সিদ্দিকী।

গোলাম রব্বানী বলেন, ‌‘গত ২৮ তারিখ ছিল মনোনয়ন দাখিলের শেষ দিন। ওইদিন মনোনয়নপত্র দাখিল করতে গেলে আমার প্রস্তাবক ও আইনজীবীকে পুলিশ বাধা দেয়। এ সময় বিভিন্ন অজুহাত দেখিয়ে মনোনয়নপত্র দাখিলে বাধার সৃষ্টি করে তারা কালক্ষেপণ করতে থাকে। এক পর্যায়ে সময় উত্তীর্ণ অজুহাত দেখিয়ে আমার মনোনয়ন গ্রহণ করা হয়নি। এ অবস্থায় শনিবার আমরা নির্বাচন কমিশনে অভিযোগ দিয়েছিলাম। কিন্তু নির্বাচন কমিশন থেকেও আমরা সুস্পষ্ট কোনো সিদ্ধান্ত পাইনি। এ কারণে গতকাল হাইকোর্টে রিট করি। আজ শুনানি নিয়ে যত দ্রুত সম্ভব আমার মনোনয়ন গ্রহণ করতে হাইকোর্ট নির্দেশ দিয়েছে। ’

জামায়াত নেতা গোলাম রব্বানী বিগত মিঠাপুকুর উপজেলা পরিষদ নির্বাচনে অংশ নিয়ে আওয়ামী লীগের প্রার্থী জাকির হোসেনকে পরাজিত করে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হন। দশম জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতের সহিংস আন্দোলনের নানা মামলায় সাড়ে চার বছর জেলে থাকার পর তাকে উপজেলা পরিষদের চেয়ারম্যান পদ থেকে বরখাস্ত করা হয়।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর