,

আমজাদ হোসেনের শারীরিক অবস্থার উন্নতি

news-image

নিউজ ডেস্ক : উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুল্যান্সে করে ব্যাংককে নেওয়া হয় আমজাদ হোসেনকে। ২৮ নভেম্বর থেকে সেখানকার বামরুনগ্রাদ হাসপাতালে চলছে তাঁর চিকিৎসা। সঙ্গে আছেন বড় ছেলে সাজ্জাদ হোসেন দোদুল। গতকাল তিনি জানালেন আশার খবর, গুণী এই চলচ্চিত্রকারের হার্টবিট ও ব্লাড প্রেসার নিয়ন্ত্রণে আছে। ফুসফুসের সংক্রমণ কিছুটা নিয়ন্ত্রণে। তবে ডাক্তাররা চিন্তায় আছেন মস্তিষ্ক নিয়ে।

দোদুল বলেন, ‘রক্তক্ষরণের কারণে বাবার মস্তিষ্কের কিছু অংশ ড্যামেজ হয়ে গেছে। ডাক্তাররা অপারেশন করার জন্য প্রতিদিনই সিটিস্ক্যান করাচ্ছেন। কিন্তু সিদ্ধান্ত নিতে পারছেন না আনুষঙ্গিক বেশ কিছু কারণে। এই মুহূর্তে অস্ত্রোপচার করলে তাঁর শরীর ভার বইতে পারবে কি না সেটা নিয়েও তাঁরা চিন্তায় আছেন। তবে আমাদের আশা রাখতে বলেছেন। সেখানকার ডাক্তাররা এরই মধ্যে জেনে গেছেন, বাবা বাংলাদেশের গুণী একজন মানুষ। তাই বিশেষ গুরুত্বসহকারে দেখভাল করছেন।’ কালের কণ্ঠ অনলাইন

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর