,

ভিয়ারিয়ালকে হারিয়ে শীর্ষে বার্সেলোনা

news-image

স্পোর্টস ডেস্ক : ভিয়ারিয়ালকে হারিয়ে স্প্যানিশ লা লিগা পয়েন্ট টেবিলের শীর্ষস্থান পুনরুদ্ধার করেছে বার্সেলোনা। রবিবার রাতে ঘরের মাঠে অপেক্ষাকৃত দুর্বল প্রতিপক্ষকে বেশ সাচ্ছন্দ্যেই হারিয়েছে গত আসরের চ্যাম্পিয়নরা।

১৪ ম্যাচ থেকে ২৮ পয়েন্ট নিয়ে শীর্ষে উঠে এসেছেন ভালভারদের শিষ্যরা। অন্যদিকে পয়েন্ট টেবিলে কয়েকদিন উপরে থাকা সেভিয়া গতকাল আলাভেসের সঙ্গে পয়েন্ট ভাগাভাগি করে ১৪ ম্যাচ থেকে ২৭ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে নেমে গেছে। সমান সংখ্যক ম্যাচ থেকে ২৫ পয়েন্ট নিয়ে তৃতীয়স্থানে এথলেটিকো মাদ্রিদ।

গতকাল প্রথম থেকেই ভিয়ারিয়ালের উপর চাপ সৃষ্টি করে খেলতে থাকে মেসি, দেম্বেলে ও কুতিনহোরা। কিন্তু গোলের দেখা পেতে বেশ ভালোই অপেক্ষা করতে হয়েছে। ম্যাচের ৩৬ মিনিটে দেম্বেলের ক্রস থেকে হেডে গোল করে দলকে এগিয়ে দেন জেরার্ড পিকে। ৮৭ মিনিটে দলের পক্ষে দ্বিতীয় গোলটি করে কার্লেস আলেইনা।

এ জাতীয় আরও খবর

নবীনগরে পুকুরের পানিতে ডুবে শিশুর মর্মান্তিক মৃত্যু

দুর্গাপূজায় নিরাপত্তার ঘাটতিতে কোনো ছাড় নয় : ডিসি ফরিদা

প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগে বড় সুখবর

দাম্পত্য জীবনে সুখের ‘রেসিপি’ জানালেন শুভ

চাপ দিয়ে লংমার্চ থামানো যাবে না, চাবিকাঠি ইমরান খানের হাতে: পিটিআই

বাড়ল জেট ফুয়েলের দাম, কার্যকর মধ্যরাত থেকেই

বাংলাদেশ-ইইউ এফটিএ দ্রুত বাস্তবায়নে জার্মান রাষ্ট্রদূতের গুরুত্বারোপ

পুতিনকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন ইরান প্রেসিডেন্ট, ফোনালাপে আর কী কথা হলো?

আবরার হত্যা পুরো জাতিকে স্তব্ধ করার চেষ্টা ছিল: রিজভী

ইয়েমেনে জীবনের তাগিদে ভিটেমাটি ছেড়ে পালাচ্ছে মানুষ

যুদ্ধ থামাতে ইরানকে নতুন শর্ত যুক্তরাষ্ট্রের

ক্যান্সার চিকিৎসায় দেশে আসছে ১৭ রেডিওথেরাপি মেশিন : স্বাস্থ্যমন্ত্রী