,

বিমানে প্রাক্তন শিক্ষক, এই ভাবে শ্রদ্ধা জানালেন পাইলট

news-image

রানওয়েতে টেক অফের অপেক্ষায় বিমান। হঠাৎই পাবলিক অ্যাড্রেস সিস্টেমে পাইলটের গলা। প্রযুক্তিগত বা রুটিন কোনও ঘোষণা নয়। এমন ঘোষণা যা শুনে কেঁদে ফেললেন সিটে বসে থাকা এক প্রবীণ যাত্রী। কিছুক্ষণ পরেই ফুলের তোড়া নিয়ে হাজির বিমানকর্মীরা।

ওই যাত্রী আসলে পাইলটের শিক্ষক, মেন্টর। এ ভাবেই বিমানের মধ্যে শিক্ষাগুরুকে প্রণাম, শ্রদ্ধা জানালেন টার্কিশ এয়ারলাইন্সের পাইলট মিথাত ওখান ওনান। সেই ঘটনার ভিডিয়ো টুইটারে শেয়ার করেছেন এক সাংবাদিক। তার পর থেকেই সেই ভিডিয়ো ভাইরাল।

ঘটনাসূত্রে জানা গিয়েছে, ওই দিন যাত্রীদের তালিকায় নাম দেখেই চিনতে পারেন পাইলট। তারপরই তিনি শিক্ষককে এই অভিনব উপায়ে শ্রদ্ধা জানানোর সিদ্ধান্ত নেন। ভিডিয়োয় দেখা যাচ্ছে ওই প্রবীণ শিক্ষক ঘোষণা শুনেই চোখের জল মুছতে শুরু করেন। তার পর বিমান সেবিকারা আসতেই বিমানের অন্য যাত্রীদের চোখেও জল।

টুইটারে ভিডিয়োটি পোস্ট হতেই তাতে মজে যায় নেটিজেন। পাইলটের শ্রদ্ধা জানানোর এই উপায়কে সবাই প্রশংসায় ভরিয়ে দিয়েছেন। রবিবার সন্ধ্যা পর্যন্ত প্রায় সাড়ে সাত হাজার রিটুইট হয়েছে। লাইক করেছেন প্রায় সাড়ে চোদ্দ হাজার মানুষ।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর