,

এবার রাখির বিয়ে বাতিল?

news-image

বিনোদন ডেস্ক : বলিউডের তুমুল বিতর্কিত অভিনেত্রী রাখি সাওয়ান্তের বিয়ে করতে যাচ্ছেন বলে খবর শোনা যায়। আরেক বিতর্কিত ব্যক্তি দীপক কালালকে বিয়ের কথা ছিল তার।

এবার গুঞ্জন শুরু হয়েছে রাখি-দীপকের বিয়ে ভেঙে যাচ্ছে। রাখির হবু স্বামী ইনস্টাগ্রামে একটি ভিডিও শেয়ার করেছেন, তিনি রাখিকেই ট্যাগ করেছেন। লিখেছেন তাদের বিয়ে ভেঙে গেছে।

বিয়ে ভাঙার বিষয় নিয়ে দীপক মজা করছেন, না সত্যিই বলছেন। তা এখন জানা যায়নি। ওই ভিডিওতে একটি মেয়েকে জানু হিসাবে উল্লেখ করেছেন তিনি। বলেছেন, সারা ভারতজুড়ে মেয়ে দেখা চলছে।

একজন মহিলাকে ভিডিওতে মা হিসেবে উল্লেখ করে তার দোয়া নিতেও দেখা গেছে দীপককে। পাশে থাকা তরুণীও দোয়া নিয়েছেন।
রাখি নিজেই জানিয়েছিলেন ৩১ ডিসেম্বর দীপকের সাতপাকে বাঁধা পড়তে চলেছেন তিনি। বিয়ের অনুষ্ঠান হবে আমেরিকার লস অ্যাঞ্জেলসে। ভারতেও একটি অনুষ্ঠান করবেন বলে শোনা গিয়েছিল। লস অ্যাঞ্জেলসের অনুষ্ঠানে শাহরুখ খান, করন জোহর উপস্থিত থাকবেন বলে জানা যায়।

তবে রাখির হবু স্বামী দীপকের ভিডিও পোস্ট নিয়ে নতুন আলোচনা তৈরি হয়েছে। তাদের বিয়ে আদৌ হয় কিনা তা জানার জন্য আপাতত অপেক্ষার কোনও বিকল্প নেই।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর