,

নায়ক সোহেল রানাসহ ৯ জনের মনোনয়ন বাতিল

news-image

নিউজ ডেস্ক : নায়ক সোহেল রানাসহ বরিশাল জেলার ছয়টি সংসদীয় আসনে ৫২ জন প্রার্থীর মধ্যে মোট নয় জন প্রার্থীর মনোনয়ন বাতিল করেছেন জেলা রিটানিং কর্মকর্তা।

বরিশাল-২ আসনে জাতীয় পার্টির প্রার্থী চিত্রনায়ক মো. মাসুদ পারভেজ (সোহেল রানা) ও শের-ই বাংলা একে ফজলুল হকের দৌহিত্র স্বতন্ত্র প্রার্থী একে ফাইয়াজুল হক রাজুও রয়েছেন।

বরিশাল-১ (গৌরনদী-আগৈলঝাড়া) আসনে ১ জন, বরিশাল ২ (বানারীপাড়া-উজিরপুর) আসনে ৬ জন এবং বরিশাল ৩ (বাবুগঞ্জ-মুলাদী) আসনে ১ জন ও বরিশাল ৬ (বাকেরগঞ্জ) আসনে ১ জন প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়েছে।

রবিবার সকাল ৯টা থেকে বিকেল পর্যন্ত বরিশাল জেলা প্রশাসকের কার্যালয়ে মনোনয়ন বাছাই হয়।

সন্ধ্যা সাড়ে ৫টায় জেলা প্রশাসক কার্যালয়ের সভাকক্ষে এক সংক্ষিপ্ত বিজ্ঞপ্তিতে জেলা প্রশাসক ও জেলা রিটানিং কর্মকর্তা এসএম অজিয়র রহমান জানান, মনোনয়নপত্র বাতিল হওয়া প্রার্থীরা আগামী তিনদিনের মধ্যে নির্বাচন কমিশন বরারব আপিল করতে পারবেন।

রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, বরিশাল-১ আসনে জাকেরপার্টির প্রার্থী বাদশা মিয়া পৌর ফাঁকি দেওয়ায় তার মনোনয়ন বাতিল করা হয়।

বরিশাল-২ আসনে জাতীয় পার্টির প্রার্থী চিত্রনায়ক মাসুদ পারভেজ সোহেল রানার বিদ্যুৎবিল বকেয়া থাকায় তার মনোনয়ন বাতিল করা হয়।

পাশাপাশি এ আসনে সমর্থক ভোটার তালিকায় মৃত ভোটার থাকার কারণে স্বতন্ত্র প্রার্থী সৈয়দ রুবিনা আক্তার ও এম মোয়াজ্জেম হোসেন, সমর্থক ভোটার তালিকায় থাকা ভোটারের তথ্য খুঁজে না পাওয়ায় স্বতন্ত্র প্রার্থী একে ফাইয়াজুল হক রাজু ও স্বতন্ত্র প্রার্থী মো. আনিছুজ্জামান, সমর্থক ভোটার তালিকা না দেওয়ায় স্বতন্ত্র প্রার্থী শাহ আলম মিঞার মনোনয়ন বাতিল করা হয়েছে।

বরিশাল-৩ আসনে হলফনামা অসম্পূর্ণ থাকায় বাংলাদেশ কমিউনিস্ট পার্টির প্রার্থী নুরুল ইসলাম এবং বরিশাল-৬ আসনে স্বতন্ত্র প্রার্থী ওসমান হোসেনের মনোনয়নপত্রে ক্রমিক নম্বর না থাকায় তার মনোনয়ন বাতিল করা হয়। সূত্র: কালের কণ্ঠ

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর