,

কাকরাইল মসজিদ ও ইজতেমা মাঠ দুই ভাগের দাবি

news-image

নিউজ ডেস্ক : তাবলীগ জামাতের দুই গ্রুপের সংঘর্ষের পর এবার ঢাকার কাকরাইল মসজিদ ও টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দানকে দুই ভাগ করার দাবি উঠেছে। তাবলীগ জামাতের মাওলানা সাদপন্থীরা এ দাবি জানিয়েছেন।

মসজিদ ও মাঠ সমানভাবে ভাগ করে দিলে দুই গ্রুপের মধ্যে বিরাজমান সংঘাত সমাধান হয়ে যাবে বলে মনে করছেন তারা।

মাওলানা সাদ গ্রুপের নেতা রেজা আরিফ বলেন, ‘টঙ্গির মাঠটাকে ইজতেমার জন্য দেয়া হয়েছে এবং কাকরাইল মসজিদ তবলীগের জন্য দেয়া হয়েছে। তাহলে টঙ্গির মাঠের সুষ্ঠু বণ্টন হতে পারে। অর্ধেক-অর্ধেক হতে পারে, আবার হয়তো সরকারের হাতে থাকতে পারে টঙ্গির মাঠ। যাদের তবলীগের প্রয়োজন তখন তারা অনুমতি নিয়ে ব্যবহার করতে পারে।’

তিনি আরো বলেন, ‘ইচ্ছা করলেই কাকরাইল মসজিদকে দুই ভাগ করে দেয়া সম্ভব। দুইটি আলাদা গেইট করা সম্ভব। দুইটি আলাদা মসজিদও করা সম্ভব। যে যার-যার মতো করে ব্যবহার করুক।’

তিনি অভিযোগ করে বলেন, ‘যখন আমাদের কাকরাইলে থাকার কথা তখন আমরা কাকরাইলে থাকি আর ওরা টঙ্গিতে থাকে। আবার ওদের যখন কাকরাইলে থাকার কথা, তখনও ওরা টঙ্গিতে থাকে। এ অন্যায়গুলোর কারণে আমাদের চাওয়া হচ্ছে টঙ্গি এবং কাকরাইল সম-বণ্টন হয়ে যাক।’

তবে মাওলানা সাদ কান্দালভির বিরোধী পক্ষ এ প্রস্তাবের সাথে একমত নয়। তাদের দাবি, সাদ কান্দালভির অনুসারীরা বর্তমানে তাবলীগ জামাতের অংশ নয়। তাই তাদের সাথে কোনো বণ্টনের প্রশ্নই আসে না।

সাদ বিরোধী গ্রুপের নেতা মাহফুজ হান্নান কাকরাইল মসজিদ ও টঙ্গী মাঠ বণ্টনের বিষয় বলেন, ‘এটা তো মৃত ব্যক্তির সন্তানদের মধ্যে সম্পত্তি ভাগ করার মতো কোন বিষয় না। তাছাড়া তারা ( সাদ অনুসারী) তো এখন আর মূল তাবলীগ জামাতে নেই। সেজন্য ওনারা কিছুই পাবেন না।’ সূত্র : বিবিসি বাংলা

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর