,

স্বাক্ষর না মেলায় ইসি বরাবর ফখরুলের চিঠি

news-image

নিউজ ডেস্ক : বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের স্বাক্ষরে মিল না থাকায় মানিকগঞ্জ-২ আসনে বিএনপি প্রার্থী মঈনুল ইসলাম খানের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। আজ রোববার একাদশ সংসদ নির্বাচনের মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের দিনে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা এস এম ফেরদৌস এই মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করেন।

মঈনুল ইসলাম খানের মনোনয়ন বাতিলের পর নির্বাচন কমিশন বরাবর চিঠি দিয়েছেন বিএনপি মহাসচিব। ওই চিঠিতে বলা হয়, ‘আমি (মির্জা ফখরুল) অত্যন্ত উদ্বেগের সাথে জানাচ্ছি যে, মানিকগঞ্জ জেলা প্রশাসক কর্তৃক দলীয় মনোনয়নপত্রে আমার প্রদত্ত স্বাক্ষর গ্রহণ করছে না; যা অনাকাঙ্খিত। আমি দৃঢ়তার সাথে জানাচ্ছি যে, মানিকগঞ্জ জেলার প্রতিটি আসনে দলীয় মনোনয়নপ্রাপ্ত প্রার্থীগণ আমার সুপরিচিত এবং আমি নিজে তাদের মনোনয়নপত্রে স্বাক্ষর করেছি, এ বিষয়ে সন্দেহের বিন্দুমাত্র অবকাশ নেই।

অতএব আমার স্বাক্ষর গ্রহণ করার জন্য মানিকগঞ্জ জেলাসহ সকল জেলা প্রশাসককে ত্বরিত নির্দেশনা প্রদানের জন্য অনুরোধ জানাচ্ছি।’

তবে মনোনয়ন বাতিল হওয়া প্রার্থীরা ৩ ডিসেম্বর থেকে ৫ ডিসেম্বর পর্যন্ত নির্বাচন কমিশনে আপিল করতে পারবেন বলে জানান রিটার্নিং কর্মকর্তা এস এম ফেরদৌস।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর