,

নির্বাচনে বিএনপির ২৫ প্রার্থী যুদ্ধাপরাধী পরিবারের সদস্য : শাজাহান খান

news-image

মাদারীপুর প্রতিনিধি : নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান বলেছেন, ‘বাংলাদেশের মানুষ রাজাকার মুক্ত একটি সংসদ চায়। কিন্তু বিএনপির ২৫ জনের মতো প্রার্থী করেছে, যারা চিহ্নিত যুদ্ধাপরাধীদের সন্তান ও জামায়াত ইসলামীর সদস্য। এতেই প্রমাণিত হয় যে, বিএনপি জঙ্গি-সন্ত্রাসদের দ্বারা আবার পাকিস্তানি ভাবনায় একটি সন্ত্রাসী রাষ্ট্র বানাতে ষড়যন্ত্র করছে।’

আজ রোববার মাদারীপুর জেলা প্রশাসকের (ডিসি) কার্যালয়ের সামনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে নৌমন্ত্রী এসব কথা বলেন।

শাজাহান খান বলেন, ‘নজরুল ইসলাম খান বলেছিলেন যে, তারা কোনো যুদ্ধাপরাধী পরিবারের সদস্যকে ধানের শীষে প্রার্থী করবে না। কিন্তু মওলানা সাইদীর ছেলে সামীম সাইদী, জয়পুরহাটের আলীম সাহেবের ছেলে, চট্টগ্রামে সাকা চৌধুরীর ভাইসহ অনেকেই আছে, যারা যুদ্ধাপরাধী পরিবারের সদস্য। সুতরাং বিএনপি সব সময় মানুষকে বিভ্রান্ত করার জন্য মিথ্যা কথা বলে যায়।’

আসন্ন সংসদ নির্বাচন সুষ্ঠু হবে বলে উল্লেখ করে নৌমন্ত্রী বলেন, ‘বিরোধী দল সরকারের ওপর চাপ সৃষ্টি করতে নানা ধরনের অভিযোগ দিয়ে থাকে। তারা বলেছে যে, নির্বাচন সুষ্ঠু হবে না। কিন্তু তাদের এসব অভিযোগ সবটা সত্য নয়। যেটুকু সত্য হবে সেটুকু আইন অনুযায়ী রিটার্নিং অফিসার ব্যবস্থা নিবে।’

শাজাহান খান বলেন, ‘বিএনপির রাজনীতি জন্ডিসের রাজনীতি। তারা যা দেখে সবই হলো খারাপ। সবই তারা হলুদ দেখে। নিরপক্ষে নির্বাচন হয় বলেই সিলেট, কুমিল্লায় সিটি নির্বাচনসহ কয়েকটি নির্বাচনেই বিএনপি বিজয়ী জয়। তাহলে সেটা কী?’

নির্বাচনী আচারণবিধি নিয়ে নৌমন্ত্রী বলেন, ‘প্রথমত আওয়ামী লীগের পক্ষ থেকে নির্বাচনী আচারণবিধি ভঙ্গ করার কোনো সুযোগ নেই। আমরা বিধি মেনেই প্রচারণা চালাব। দ্বিতীয়ত কারো প্রতি জোড় করে আমরা নির্বাচনের বিজয় ছিনিয়ে আনব না। শেখ হাসিনার উন্নয়ন দেখে বাংলাদেশের জনগণ যদি আওয়ামী লীগকে ভোট দেয় তবে আমরা আবার ক্ষমতায় আসবে।’

এ সময় উপস্থিত ছিলেন মাদারীপুর পৌরসভার সাবেক চেয়ারম্যান মো. খলিলুর রহমান খান, সহকারী পুলিশ সুপার (অপারেশন) আনোয়ার হোসেন ভূইয়া, জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি জাহাঙ্গীর কবির, জজ কোর্টের পিপি এমরান লতিফ প্রমুখ। আমাদের সময়

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর