,

কাল থেকে সোশ্যাল মিডিয়া নজরদারি করবে ইসি

news-image

সোমবার থেকে সোশ্যাল মিডিয়া নজরদারি করবে নির্বাচন কমিশন (ইসি)। রবিবার (২ নভেম্বর) নির্বাচনে সোশ্যাল মিডিয়ার অপব্যবহার নিয়ে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)সহ সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠক শেষে ইসি সচিব হেলালুদ্দীন আহমদ এ তথ্য জানান।ইসি সচিব বলেন, ‘সোশ্যাল মিডিয়া যেন নির্বাচনককেন্দ্রিক ব্যবহার না হয়। কোনও প্রোপাগান্ডা যেন কেউ না চালাতে পারে, এজন্য প্রশাসন ইতোমধ্যে ২৪ ঘণ্টা মনিটরিং শুরু করেছে। আমরাও আগামীকাল (সোমবার)  থেকে মনিটরিং করবো। এ জন্য আইসিটি কর্মকর্তাদের সমন্বয়ে একটি নিজস্ব মনিটরিং টিম করা হবে।’

কেউ যদি প্রোপাগান্ডা চালায়, তাহলে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে উল্লেখ করে ইসি সচিব বলেন, ‘এক্ষেত্রে আমরাও দেখবো, ওরাও দেখবে। ডিজিটাল সিকিউরিটি আইন ও অন্যান্য আইনে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।’ তিনি আরও বলেন, ‘আমরা সিদ্ধান্ত নিয়েছি, কেউ যেন নির্বাচন নিয়ে কোনও ফেক নিউজ না করতে পারে, তা প্রচার করা হবে। জাতীয়-আন্তর্জাতিকভাবে কেউ যেন ফেক নিউজ না করে। ফেক নিউজের বিরুদ্ধেও আমরা ব্যবস্থা নেবো।’

এর আগে নির্বাচন ভবনে অনুষ্ঠিত ইসি সচিবের সঙ্গে বৈঠকে বিটিআরসি, পুলিশ, সিআইডি, র‌্যাব, সংশ্লিষ্ট সংস্থা, দফতরের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

 

বাংলা ট্রিবিউন

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর