,

অভিনয় থেকে সাময়িক অবসরে আনুশকা

news-image

বিনোদন ডেস্ক : চলতি বছরের ব্যস্ততম বলিউড অভিনেত্রী আনুশকা শর্মা ‘জিরো’র পর নতুন করে আর কোনো ছবিতেই সই করেছেন না। এখন থেকে কিছুটা বাছাই করে কাজ করবেন বিরাট ঘরণী।

২০১৮ সালে মুক্তি পেয়েছে আনুশকার ‘পরী’, ‘সুই ধাগা’ ও ‘সঞ্জু’। পাশাপাশি মুক্তি পেতে চলেছে শাহরুখ খানের বিপরীতে ‘জিরো’ ছবিটি। আগামী ২১ ডিসেম্বর মুক্তি পাচ্ছে ছবিটি।

এদিকে গত বছরই বিরাট কোহলির সঙ্গে সাত পাকে বাঁধা পড়েছেন আনুশকা। ১১ ডিসেম্বর ইতালিতে ছিল তাদের বিয়ের অনুষ্ঠান। বিয়ের জন্য কিছুদিনের ছুটি কাটিয়েই ফের কাজে যোগ দেন আনুশকা। বিশ্রাম নেই, চলে লাগাতার ছবির শ্যুটিং।

সম্প্রতি, পিঙ্ক ভিলা-কে দেওয়া সাক্ষাৎকারে আনুশকা বলেন, আমি দীর্ঘদিন ধরেই একের পর এক ছবিতে কাজ করে যাচ্ছি। বিশ্রাম নেই। এরমধ্যে কোনোও কোনও চরিত্র বেশ কঠিনও ছিল। সবকিছুর জন্যই উজাড় করে দিয়েছি। তাই আমি ঠিক করেছি, পরবর্তী ছবিতে সই করার আগে ভেবে চিন্তে সই করব, কিছুটা সময় নেব। আমি মানসিক ভাবে তৈরি হলে তবেই পরবর্তী ছবিতে হাত দেব।

তিনি আরও বলেন, অনেক ছবির জন্যই আমার সঙ্গে কথা চলছে। তবে আমি এবার ভেবেছি, ছবিতে অভিনয়ের ক্ষেত্রে কিছুটা বাছাই করে কাজ করবো। একটু অন্য ধরনের চরিত্রে অভিনয় করতে চাই, তবে আমার ক্ষেত্রে একের পর এক ছবি চলে আসছে। তাই এবার ভেবে চিন্তেই সিদ্ধান্ত নেব। প্রথম দিকে ঠিক ছিল, তবে এখন অভিনয় জগতে একটা জায়গায় পৌঁছতে পেরেছি। এই জায়গায় পৌঁছে সব অভিনেতা-অভিনেত্রীর বাছাই করে কাজ করা উচিত। তাই এখন আমার কোনও তারা নেই। তাছাড়া শুধু তো অভিনয় নয়, পাশাপাশি প্রযোজনাও করছি। তাই হাতে এখন অনেক কাজ।

এদিকে একই প্রসঙ্গে দ্যা কোয়েন্ট-এ সাক্ষাৎকারেও কথা বলেন আনুশকা। সেখানে তিনি কাজের পাশাপাশি পরিবারের সঙ্গে সময় কাটানোর তিনি চেষ্টা করেন বলেও জানান। বিরাট ও তিনি দুজনেই কাজের ফাঁকে কোয়ালিটি টাইম কাটানোর চেষ্টা করেন বলে মন্তব্য করেন এই বলি সুন্দরী।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর