,

আওয়ামী লীগের নৈশভোজে তারকাদের ঢল

news-image
নিজস্ব প্রতিবেদক: একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সংস্কৃতি ও বিনোদন জগতের তারকাদের সৌজন্যে নৈশভোজের আয়োজন করেছিল আওয়ামী লীগ। শনিবার রাতে রাজধানীর ওয়েস্টিন হোটেলে এ আয়োজনে যোগ দিয়েছিলেন দেশের নবীন-প্রবীণ তারকারা।

আওয়ামী লীগের নৈশভোজে ছিলেন চিত্রনায়ক ফারুক, আলমগীর, রিয়াজ, ফেরদৌস, জায়েদ খান, সায়মন, চিত্রনায়িকা অপু বিশ্বাস, অভিনেত্রী সুবর্ণা মোস্তফা, মেহের আফরোজ শাওন, তানভীন সুইটি, অভিনেতা আজিজুল হাকিম, ফজলুর রহমান বাবু, হাসান মাসুদ মডেল ও অভিনেত্রী সাদিয়া ইসলাম মৌ, সঙ্গীতশিল্পী এসডি রুবেল, কুদ্দুস বয়াতি, উপস্থাপক আনজাম মাসুদ প্রমুখ।

অভিনেতা-অভিনেত্রীদের পাশাপাশি সাংবাদিক ও সাংস্কৃতিক অঙ্গনের লোকজনের মধ্যে ছিলেন চিত্রশিল্পী হাসেম খান, কবি আসলাম সানীসহ অনেকে।

নৈশভোজে ওবায়দুল কাদের বিভিন্ন টেবিল ঘুরে ঘুরে সবার সঙ্গে কুশলবিনিময় করেন। এসময় আয়োজন প্রসঙ্গে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, মুক্তিযুদ্ধের অবিনাশী চেতনা যারা ধারণ করে সাংস্কৃতিক অঙ্গনের এমন ব্যক্তিদের নিয়েই আজকের গেট টুগেদার।

সম্প্রতি এক অনুষ্ঠানে ওবায়দুল কাদের বলেছিলেন, আওয়ামী লীগের নির্বাচনী প্রচার-প্রচারণায় অংশ নেবেন তারকারা। সেই ধারাবাহিকতায় এ আয়োজন বলে জানা গেছে।

অনুষ্ঠানে আওয়ামী লীগের পক্ষ থেকে উপস্থিতি ছিলেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর, দলটির সংস্কৃতি বিষয়ক সম্পাদক অসীম কুমার উকিল, প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ প্রমুখ।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর