,

ট্রাক উল্টে প্রাণ গেলো ৩ শ্রমিকের

news-image

নিউজ ডেস্ক : পাবনার সদর উপজেলায় কাঠের গুঁড়িভর্তি ট্রাক উল্টে তিন শ্রমিক নিহত হয়েছেন। রোববার সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার নুরপুর বাইপাস এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় পাওয়া যায়নি।

এ তথ্যের সত্যতা নিশ্চিত করে পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবাইদুল হক জানান, কাঠের গুঁড়িভর্তি ট্রাকটি কাঁচপাড়া থেকে বাস টার্মিনাল এলাকায় যাচ্ছিল। উপজেলায় নুরপুর বাইপাস এলাকায় পৌঁছালে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়।

এতে ট্রাকচাপায় ঘটনাস্থলেই তিন শ্রমিক নিহত হন। এ ঘটনায় আহত হয়েছেন একজন।

আহত শ্রমিককে উদ্ধার করে পাবনা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতদের মৃতদেহ একই হাসপাতালের মর্গে রাখা হয়েছে বলে জানান ওসি।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর