,

বাচ্চাদের স্তন্যপান করায় নতুন প্রজাতির মাকড়সা !

news-image

অনলাইন ডেস্ক : নতুন প্রজাতির মাকড়সা এবার সামনে এলো! সন্ধান মিলল এমন এক ধরনের মাকড়সার, যে তার বাচ্চাদের দুধ খাইয়ে বড় করে তোলে! চীনের এক দল গবেষকের দাবি এমনটাই।

ভারতীয় সংবাদমাধ্যম এবেলায় প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যাচ্ছে, তাইওয়ানে এক নতুন প্রজাতির মাকড়সার খোঁজ মিলেছে। এই মাকড়সার নাম ‘জাম্পিং স্পাইডার’। স্তন্যপায়ীদের মতো এরাও এদের সন্তানদের দুধ খাওয়ায়। ইউন্নানে অবস্থিত ‘চাইনিজ অ্যাকাডেমি অফ সায়েন্সেস’-এর এক দল গবেষক এই নিয়ে গবেষণা করেছেন। তাঁরা খুঁটিয়ে দেখছিলেন এই মাকড়সাগুলি কীভাবে তাদের বাচ্চাদের পরিচর্যা করে। আর দেখতে গিয়েই চমক! মা-মাকড়সা দুধ খাওয়াচ্ছে কচি মাকড়সাদের। প্রথম প্রথম মা ওই দুধ মাটিতে ফেলে দিচ্ছিল। আর বাচ্চারা সেটাই খাচ্ছিল। কিন্তু সপ্তাহ ঘুরতেই তারা সরাসরি মা-মাকড়সার কোলে উঠে সরাসরি দুধ পান করছিল। প্রথম প্রথম মাকড়সার দেহ নিঃসৃত তরলটি কী, তা বুঝে উঠতে পারেননি বিজ্ঞানীরা। পরে তাঁরা চমকে উঠে আবিষ্কার করেন, সেটি দুধ ছাড়া আর কিছু নয়!

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর