,

ফানুস উড়িয়ে মুক্তিযুদ্ধে শহীদদের স্মরণ

news-image

নিউজ ডেস্ক : বিজয়ের মাস শুরু। মাসের প্রথম দিনেই ৩০ লাখ শহীদদের স্মরণে ৩০টি ফানুস উড়াল ঢাকা বিশবিদ্যালয়ের (ঢাবি) ‘সম্মিলিত শিক্ষার্থী সংসদ’। একই সময়ে বীর প্রতীক তারামন বিবির প্রতি সম্মান জানিয়ে পালন করা হয় এক মিনিট নিরবতা।

গতকাল শনিবার রাত ৯টার দিকে ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) পায়রা চত্বরে এসব কর্মসূচি পালন করা হয়। এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগসহ টিএসসি ভিত্তিক ১০টি সংগঠন অংশগ্রহণ করে।

এ ব্যাপারে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন বলেন, ‘বিজয়ের মাসের প্রথম দিনে স্মরণ করছি ৩০ লাখ শহীদকে, যারা মহান মুক্তিযুদ্ধে শহীদ হয়েছেন। আজকে বীর প্রতীক তারামন বিবি চির বিদায় নিয়েছেন। আমরা প্রত্যেক তরুণ তার প্রতি গভীর শ্রদ্ধাজ্ঞাপন করছি। তারামন বিবি আমাদের মাঝে আজীবন বেঁচে থাকবেন। প্রত্যেক ঘরে আমরা এক একটি তারামন বিবি হয়ে জন্ম নিবো।’

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টিএসসি ভিত্তিক সংগঠন রিসার্চ সোসাইটির প্রতিষ্ঠাতা সভাপতি সাইফুল্লাহ সাদেক, স্লোগান একাত্তরের সভাপতি কাজী সুজন মিয়া, জয়ধ্বনি সাংস্কৃিতক সংগঠনের সভাপতি সাব্বির হোসেন, মাইম অ্যাকশনের সাধারণ সম্পাদক ইমরান হোসেন, নাট্যসংসদের প্রতিষ্ঠাতা সভাপতি সানোয়ারুল হক সনি ও সাধারণ সম্পাদক সবুজ তালুকদার, সায়েন্স সোসাইটির সহ সভাপতি মশিউর রহমানসহ আরো অনেকে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর