,

১৪০ বছর বেঁচে থাকে এই প্রাণী

news-image

অনলাইন ডেস্ক : এই প্রাণীটির নাম ‘গুইডাক’। যুক্তরাষ্ট্রের উপজাতির ভাষায় এই প্রাণীটির নামকরণ করা হয়েছে। আসলে এটি এক ধরনের সামুদ্রিক ঝিনুক।

তার খোলস অংশটি সাধারণত ৬ ইঞ্চি থেকে ৮ ইঞ্চি লম্বা হয়। কিন্তু মাংসল শরীরটি বেরিয়ে থাকে লম্বা হয়ে। মোটামুটিভাবে সাড়ে ৩ ফুটের কাছাকাছি দীর্ঘ হয় এই অংশটি। তবে সাড়ে ৬ ফুট দীর্ঘ গুইডাকও মাঝে মাঝে দেখা যায়।

এই ঝিনুক খাবার হিসেবেও বেশ সুস্বাদু। মূলত যুক্তরাষ্ট্র সন্নিহিত নোনা জলে এই ঝিনুক মিললেও, চীন বা কোরিয়ার মতো দেশে খাবার হিসেবে এর বিপুল চাহিদা।

মজার বিষয় হলো, এমন ধারণাও চালু রয়েছে যে এই ঝিনুক খেলে নাকি পৌরুষ বাড়ে বিপুল হারে। বিশেষজ্ঞরা বলছেন, গুইডাকের দেহের গড়নের কারণেই এমন ধারণা প্রচলিত রয়েছে।

এই ঝিনুক বলবর্ধক হিসেবে বিস্ময়কর কি না, তা নিয়ে বিতর্ক থাকলেও এদের দীর্ঘ আয়ু বিস্ময়কর। গড়পড়তা একশ ৪০ থেকে দেড়শ বছর বাঁচে এই ঝিনুক। এই জীবনকালের মধ্যে পাঁচশ কোটি ডিম পাড়ে একটি স্ত্রী গুইডাক।

তবু গুইডাকের ভবিষ্যত কিন্তু বিপন্ন। চীন ও যুক্তরাষ্ট্রের বাণিজ্যের টানাপোড়েনে সম্প্রতি বিশেষ গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে প্রাণীটি। আগামী দিনে চীনকে আদৌ কতটা বাজার হিসেবে ব্যবহার করতে পারবে যুক্তরাষ্ট্র, তা নিয়ে দেখা দিয়েছে প্রশ্ন।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর