বুধবার, ১৫ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৩১শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

‘আঁই বদি কত বড় বৈদ্য দেখিবা ৩০ ডিসেম্বর’

news-image

কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) সংসদীয় আসনের এমপি আবদুর রহমান বদি একই আসনের আসন্ন নির্বাচনে বিএনপি দলীয় এমপি প্রার্থী শাহজাহান চৌধুরীর উদ্দেশে বলেছেন-‘আঁই বদি কত বড় বৈদ্য-দেখিবা আগামী ৩০ ডিসেম্বর।’ অর্থাৎ আমি আবদুর রহমান বদি কত বড় মাপের বৈদ্য (গ্রাম্য ওঝা) তা দেখবেন আগামী ৩০ ডিসেম্বর।

এমপি বদি এমনও হুমকি দিয়ে বলেছেন- ‘যারা ভোট ন দিব ইতারার নাম আঁরে দিয়্য।’ অর্থাৎ যারা ভোট দেবে না তাদের তালিকাটা তাকে দিতে সমর্থকদের প্রতি অনুরোধ জানিয়েছেন। তিনি চ্যালেঞ্জ দিয়ে বলেন, তাঁর স্ত্রী শাহিন আক্তার চৌধুরী আগামী ৩০ ডিসেম্বর ৫০ হাজার ভোটের ব্যবধানে বিএনপি’র শাহজাহান চৌধুরীকে পরাজিত করবেন।

শনিবার বিকালে কক্সবাজারের উখিয়া বাসস্টেশন সংলগ্ন ফলিয়াপাড়া প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত এক প্রতিবাদ সভায় এমপি বদি চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় এসব বলেন। গত শুক্রবার রাতে টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের কানজর পাড়া জামে মসজিদ সংলগ্ন সড়কে এমপি বদির চলন্ত গাড়িতে হামলার (বদির দাবি গুলিবর্ষণ) প্রতিবাদে এ প্রতিবাদ সভার আয়োজন করা হয়। সভায় এমপি বদি তাঁর গাড়িতে হামলার জন্য প্রতিপক্ষ বিএনপি নেতা শাহজাহান চৌধুরীসহ টেকনাফের বিএনপি নেতা মোহাম্মদ আবদুল্লাহকে দায়ী করে আসছেন।

সভায় এমপি আবদুর রহমান বদি’র স্ত্রী এবং এ আসনে আওয়ামী লীগের দলীয় মনোনীত এমপি প্রার্থী শাহিন আক্তার চৌধুরীও বক্তব্য দেন।সূত্র: কালের কণ্ঠ

এ জাতীয় আরও খবর

চট্টগ্রাম ছাড়া সব বোর্ডে চলবে এইচএসসি পরীক্ষা

কুয়েত ও বাহরাইনে ইরানি হামলার পর বাজল সতর্ক সাইরেন

মেট্রোরেলের বিজ্ঞাপন আয় নিয়ে কর জটিলতা কাটাতে চিঠি

আন্দোলনের আশঙ্কায় এইচএসসি কেন্দ্রে অভিভাবকদের ভিড়

দেশকে সবুজ করতে শিশুদের গাছ লাগানোর আহ্বান প্রধানমন্ত্রীর

স্পেনের শিরোপা স্বপ্নে ‘তিন অভিশাপের’ হিসাব

বন্যার্তদের পুনর্বাসনে সর্বোচ্চ গুরুত্ব: ত্রাণমন্ত্রী

ট্রাম্পকে নতুন চাপে ফেলছে ইরানের কৌশল

দরপত্র ছাড়া ১৫ লাখ টন ডিজেল আমদানির উদ্যোগ

সাগরে লঘুচাপ, বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

দুর্গতদের পাশে সরকার, সহায়তা অব্যাহত: প্রতিমন্ত্রী

মানবপাচার রোধে নতুন আইন কার্যকর হবে: স্বরাষ্ট্রমন্ত্রী