,

‘জংলি বিল্লি’ এখন নিকের ঘরনী

news-image

বিনোদন ডেস্ক : বলিউডের লোকজন বিশেষ করে শোবিজের সাংবাদিকরা তাকে আদর করে ডাকতো পিসি বা পিগ্গি। কেউ আরও একটু আকর্ষক নাম দিয়েছিলেন, ‘জংলি বিল্লি’ মানে বন্য বা জংলি বিড়াল। সেই লাখো কোটি হৃদয়ে ঝড় তোলা প্রিয়াঙ্কা এখন প্রিয়াঙ্কা জোনাস।

হ্যাঁ, অনেক হিসেবে-নিকেশ আর যোগাড়-যন্তরের পর যোধপুরের বিলাসবহুল উমেদ ভবন প্যালেসে শেষ পর্যন্ত মধুরেণ সমাপয়েৎ হয়েছে- রাজকীয় আয়োজনে বিনিসুতোর বন্ধনে আবদ্ধ হলেন ভারতের উত্তর প্রদেশের কন্যার সঙ্গে মার্কিন পপগায়ক নিক জোনাস। সাবেক বিশ্বসুন্দরী প্রিয়াঙ্কা শুধু বলিউড কুইন-ই নন, হলিউডে এখন পরিচিত তারকা।

বর-কনের পক্ষ থেকে আগেই জানানো হয়েছিল প্রিয়াঙ্কা এবং নিক হিন্দু ও খ্রিস্টান দুই রীতিতেই বিয়ে করবেন। তাই আজ খ্রিস্টান রীতিতে এই তারকা জুটি হয়েছেন স্বামী-স্ত্রী। খ্রিস্টান পর্বের বিয়ের আয়োজক ছিলেন নিকের বাবা পল কেভিন জোনাস সিনিয়র।

কনে প্রিয়াঙ্কা ও বর নিক বিশ্ববিখ্যাত জুয়েলারি ডিজাইনার চোপার্ডের ডিজাইন করা আংটি একে অন্যর অনামিকায় পড়িয়ে দেন।

জানা গেছে, আগামীকাল রবিবার তারা হিন্দু রীতিতে বিয়ে সম্পন্ন করবেন।

প্রসঙ্গত, ক’দিন আগে সম্পন্ন দীপিকা পাড়ুকোন ও রনবির সিংয়ের বিয়ের অনুষ্ঠানের মতোই এই বিয়েতেও ছবি তোলা এবং মোবাইল ফোন নিয়ে প্রবেশ নিষিদ্ধ রয়েছে। তাই বিয়ের কোন ছবি তাদের ভক্তদের জন্য প্রকাশ করতে পারেনি কেউ।

তবে ভক্ত-অনুরাগীরা আশা করছেন প্রিয় তারকাদের বিয়ের ছবি দেখতে অচিরেই দেখতে পাবেন তারা।

অনুষ্ঠানে খুব ঘনিষ্ঠ পারিবারিক বন্ধু আর স্বজনরা উপস্থিত ছিলেন। এদের মধ্যে ছিলেন পরিনীতি চোপরা,সোফি টার্নার, মধু চোপরা, উভয়ের পরিবার ও শহরের অভিজাত লোকজন যাদের মধ্যে বিজনেস টাইকুন আম্বানি পরিবার।

ভারতীয় গণমাধ্যমে প্রকাশিত খবরে জানা গেছে, বর-কনে বিশ্বখ্যাত র‍্যালফ লরেনের পোশাক পরেছেন বিয়ের অনুষ্ঠোনে। দুজনকেই নাকি ‘মেড ফর ইচ আদার’ ধরনের অসাধারণ দেখাচ্ছিলো।

বর-কনের বাইরে ঘনিষ্ঠ আত্মীয়তের মধ্যে প্রিয়াঙ্কার ভাই সিদ্ধার্থ চোপড়া, নিকের ভাই কেভিন, জো ও ফ্রাঙ্কিসহ বরপক্ষের ছেলেরা কালো স্যুট পরেছিলেন। এছাড়া কনে পক্ষের বেশিরভাগ অতিথিই গোলাপি রঙের পোশাক গায়ে জড়িয়ে বিয়েতে অংশ নেন।

ঐতিহাসিক উমেদ ভবনের ভেতরে ভিন্ন দুটি স্থানে দুই রীতির বিয়ের আয়োজন করা হয়েছে যার মাঝে আজ বরপক্ষের মানে খ্রিস্টান রীতির বিয়েটি সম্পন্ন হলো।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর