,

বাংলাদেশ উবারের সবচেয়ে বড় মটো মার্কেট

news-image

অনলাইন ডেস্ক : উবারের সবচেয়ে বড় মটো মার্কেট বাংলাদেশ- এই ঘোষণার মাধ্যমে বিশ্বের সবচেয়ে বড় অন-ডিমান্ড রাইডশেয়ারিং কোম্পানিটি গত মঙ্গলবার বাংলাদেশে তাদের যাত্রার দুই বছর উদযাপন করেছে। উবারের সবচেয়ে বড় মটো মার্কেটের লিস্টে বাংলাদেশের পরই রয়েছে ভারত ও মিসরের অবস্থান।

এক লাখেরও বেশি চালক ও সপ্তাহে প্রায় আড়াই হাজার নতুন চালকের উবারে সাইন আপ করার ভিত্তিতে ধারণা করা হচ্ছে ২০১৯ সালে বাংলাদেশে উবারের কার্যক্রম দক্ষিণ এশিয়ায় কোমপানিটির মোট প্রবৃদ্ধিতে ২৫ শতাংশ অবদান রাখবে।

অনুষ্ঠানে উবারের ভারত ও দক্ষিণ এশিয়ার প্রেসিডেন্ট প্রদীপ পরমেশ্বরণ বলেন, গত দুই বছরে চালকদের জন্য কাজের সুযোগ সৃষ্টি এবং যাত্রীদের জন্য রাইডের ব্যবস্থা করার মাধ্যমে আমরা বাংলাদেশের উদ্যোক্তা তৈরির সংস্কৃতিকে আরও জোরদার করেছি।

বাংলাদেশে উবারের ২য় বর্ষপূর্তিতে উবার এবং এর সকল কর্মীদের অভিনন্দন জানিয়ে উবারের ব্র্যান্ডঅ্যাম্বাসেডর সাকিব আল হাসান বলেন, দেশে উবারের প্রথম রাইড নেয়া থেকে শুরু করে সমপ্রতি কোমপানিটির ব্র্যান্ড অ্যাম্বাসেডর হওয়া পর্যন্ত বিভিন্ন সময়ে বাংলাদেশের জন্য উবারের প্রতিশ্রুতি দেখে আমি অভিভূত।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর